মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

সিরাজগঞ্জের তালাবদ্ধ ঘর থেকে মা ও দুই ছেলের লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মধুপুরে মা ও দুই ছেলের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (১ অক্টোবর) বিকালে তাদের নিজ বাড়ির ‘তালাবদ্ধ ঘর’ থেকে লাশ উদ্ধার করা হয়।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজমিলুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন উপজেলার ধুকুরিয়া বেড়া ইউনিয়নের মবুপুর গ্রামের সুলতান আলীর স্ত্রী রওশন আরা বেগম (৪০) এবং তার দুই ছেলে জিহাদ (১০) ও মাহিম (৪)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বিকেলে রওশন আরার বোন, পার্শ্ববর্তী বেলাল হোসেনের স্ত্রী বোনের বাড়িতে গিয়ে ঘরের দরজা তালাবদ্ধ দেখতে পান। তখন ওই ঘর থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। পরে তালা ভেঙে তার বোন ও দুই ভাগনের লাশ দেখতে পেয়ে থানায় খবর দেন। পরে পুলিশ এসে লাশগুলো উদ্ধার করে মর্গে পাঠায়।

স্থানীয় বাসিন্দারা জানান, সুলতান বেশ কয়েকটি বিয়ে করেছেন। কিছু দিন আগে তিনি কারাগার থেকে বের হয়েছেন। তাদের ধারণা, কারাগার থেকে বের হয়ে এসে সুলতান হোসেন স্ত্রী ও দুই ছেলেকেজ হত্যা করে পালিয়েছেন।

ওসি তাজমিলুর রহমান বলেন, লাশগুলো উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের পর হত্যার কারণ জানা যাবে। এ ছাড়া মৃত্যুর কারণ গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।

তিনি বলেন, ঘটনাস্থলে সিআইডি ও পিবিআই কাজ করছে। তাই দ্রুত সময়ের মধ্যে হত্যার প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনার পর থেকে সুলতানকে এলাকায় দেখা যায়নি।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ