বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

সিরাতুন্নাবী সা. উপলক্ষে বক্তৃতা প্রতিযোগিতা, রেজিস্ট্রেশনের সময় বাড়লো

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পবিত্র সিরাতুন্নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে ‘বক্তৃতা প্রতিযোগিতা ও বইমেলা-২০২২’ এর রেজিস্ট্রেশনের সময় বেড়েছে। আগামী ১০ অক্টোবর (সোমবার) পর্যন্ত রেজিস্ট্রেশন করা যাবে।

শেখ জনূরুদ্দীন রহ. দারুল কুরআন মাদরাসা, অনলাইন নিউজ পোর্টাল আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম ও হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশের যৌথ উদ্যোগে ‘বক্তৃতা প্রতিযোগিতা ও বইমেলা-২০২২’ অনুষ্ঠিত হচ্ছে। মানবতার মুক্তির দূত, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সা. এর বর্ণিল জীবনের আলোয় শুদ্ধ সমাজ গড়ে তুলতে এ আয়োজন।

আয়োজন সহযোগিতা: রকমারি ডটকম, মাকতাবাতুল আযহার।

বিষয়: শান্তি ও মানবতার নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

প্রতিযোগিতায় যারা অংশ নিতে পারবেন: হেদায়াতুন্নাহু থেকে তাকমিলে হাদিস (কওমি মাদরাসা), জেডিসি/জেএসসি থেকে কামিল/মাস্টার্স।

স্থান: শেখ জনূরুদ্দীন রহ. দারুল কুরআন মাদরাসা, চৌধুরীপাড়া, ঢাকা।

প্রতিযোগিতার তারিখ: ১৩, ১৪ ও ১৫ বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার অক্টোবর-২০২২

রেজিস্ট্রেশন ফি: ২০০ টাকা মাত্র।

বিজয়ীদের পুরস্কার সমূহ:
১ম পুরস্কার: ১৫ হাজার টাকা ও মেডেল।
২য় পুরস্কার: ১০ হাজার টাকা ও মেডেল।
৩য় পুরস্কার: ৮ হাজার টাকা ও মেডেল।
৪র্থ থেকে ১০ পুরস্কার: ১৫০০ টাকা ও মেডেল।

বি.দ্র. প্রথম রেজিস্ট্রেশন করা ৫০ জনকে বিশেষ পুরস্কার প্রদান করা হবে।

নিয়মাবলী।।

রেজিস্ট্রেশন: আগামী ১০ অক্টোবর ২০২২ রাত ১১টার মধ্যে নিচের গুগল ফরম পূরণ করে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। রেজিস্ট্রেশন ফি বিকাশ বা নগদে প্রদান করা যাবে।

গুগল ফরম লিঙ্ক: https://cutt.ly/2XST6qg অথবা সরাসরি এসেও ফরম পূরণ করতে পারবেন।

গুগল ফরমে প্রত্যেককে যার যার সচল মোবাইল নম্বর ও একটি বিকল্প নম্বর দিতে হবে। যাতে যোগাযোগে কোন সমস্যা না হয়।

আপনার নগদ/বিকাশ নম্বর এবং লেনদেনের ট্রানজেকশন কোড অবশ্যই দিতে হবে।

প্রতিযোগিতা সংক্রান্ত যে কোনো বিষয় পরিবর্তন করার ক্ষমতা আয়োজন কমিটি সংরক্ষণ করে। অর্থাৎ পুরো আয়োজন সংক্রান্ত যেকোন বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ