মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস ভারতে মুসলিম কিশোরীকে অপহরণ ও গণধর্ষণ, গ্রেফতার ২ গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু দারুল উলুম মিরপুর-১৩ নম্বরে আল্লামা সাজ্জাদ নোমানীর  বয়ান বুধবার বৃষ্টি-সম্ভাবনা নিয়ে নতুন আবহাওয়া বার্তা

ইন্দোনেশিয়ায় ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ, নিহত ১৭৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলের মালাং শহরে একটি স্টেডিয়ামে ফুটবল খেলায় জয়-পরাজয়কে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ ও পদদলিত হয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭৪ জনে। এ ঘটনায় আরও ১৮০ জন আহত হয়েছেন।

স্থানীয় সময় শনিবার (১ অক্টোবর) রাতে দেশটির পূর্ব জাভা প্রদেশের একটি স্টেডিয়ামে এ সহিংসতার ঘটনা ঘটে।

আন্তর্জাতিক সংবাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে,  গণমাধ্যমের তথ্যমতে, আরেমা এবং পার্সেবায়া সুরাবায়ার মধ্যকার ম্যাচে আরেমা ২-৩ গোলের ব্যবধানে হেরে যায়। দল হেরে যাওয়ায় হাজার হাজার ভক্ত মাঠে নেমে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এমনকি মাঠে থাকা বেশ কয়েকজন খেলোয়াড়ের ওপর হামলার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস ও ফাঁকা গুলি ছোড়ে। পরে ভিড়ের মধ্যে পদদলিত হয়ে তাদের মৃত্যু হয়।

স্টেডিয়ামটিতে দর্শক ধারণক্ষমতা ৩৮ হাজার হলেও প্রায় ৪ হাজার অতিরিক্ত দর্শক মাঠে উপস্থিত ছিলেন।

এ ঘটনায় ইন্দোনেশিয়ার ফুটবল লিগ এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে এবং আরেমাকে বাকি মৌসুমের জন্য নিষিদ্ধ করা হয়েছে। দেশটির সরকার পুরো ঘটনার জন্য ক্ষমা চেয়ে বিষয়টি তদন্তের আশ্বাস দিয়েছেন।

উল্লেখ্য, ১৯৬৪ সালে লিমাতে পেরু-আর্জেন্টিনা অলিম্পিক বাছাইপর্বের ম্যাচের সময় পদদলিত হয়ে ৩২০ জনের মৃত্যু হয়েছিল। এরপর ১৯৮৫ সালে বেলজিয়ামের ব্রাসেলসের হেইসেল স্টেডিয়ামে একটি প্রাচীরের সঙ্গে ফুটবল ভক্ত-দর্শকরা পিষ্ট হয়ে ৩৯ জন মারা যান।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ