শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

গাজীপুরে তেলবাহী জাহাজে আগুন, দগ্ধ ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গাজীপুরে তেলের জাহাজে সার্চ লাইট মেরামত করার সময় শর্টসার্কিটের আগুনে চারজন দ্বগ্ধ হয়েছেন। গতকাল রোববার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটেছে।

আগুনে চারজন দ্বগ্ধরা হলেন, নড়াইলের লোহাগড়া থানার দীঘিরচর এলাকার ইদ্রিস মোল্লার ছেলে মো. মোস্তাকিন মোল্লা (২৪), ঝালকাঠির নলছিটি উপজেলার দেলদুয়ার এলাকার মো. ফারুক শরীফের ছেলে মো. ছাইম (১৫), বাগেরহাটের মো. রাকিব মিয়া (১৮) ও সাব্বির হোসেন (২৪)।

তাদের চিকিৎসার জন্য কোনাবাড়ি পপুলার হাসপাতালে ভর্তি করা হয়। দগ্ধদের মধ্যে মো. রাকিব মিয়ার শরীরের ৫৫ ভাগ পুড়ে যাওয়ায় পপুলার হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে রেফার্ড করা হয়েছে। এছাড়া অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

গাজীপুর মহানগর পুলিশের সহকারী কমিশনার মো. আবু সায়েম নয়ন জানান, মেহতাজ নিগার এন্টারপ্রাইজ লাইন (তেলের জাহাজ) নারায়ণগঞ্জের মদন থেকে কড্ডা সামিট পাওয়ার হাউসে তেল আনলোড করা হয়। সেখান থেকে পুনরায় নারায়ণগঞ্জ যাওয়ার সময় তুরাগ নদীতে কড্ডার কালাকৈর ঘাট এলাকায় জাহাজের সার্চলাইট মেরামত করছিলেন তারা।

এমন সময় বৈদ্যুতিক তারে শক লেগে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে তারা নিজেরাই আগুন নিভিয়ে ফেলে। খবর পেয়ে বাসন থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

-এসআর

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ