শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত একজন, আহত ৭

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক নারী নিহতে হয়েছেন। একই ঘটনায় আরও সাতজন আহত হয়েছেন। সোমবার (৩ অক্টোবর) রাত ৮টায় কালীগঞ্জ-ঘোড়াশাল বাইপাস সড়কের ভাদাত্তীর নামকস্থানে এ ঘটনা ঘটে।

আজ মঙ্গলবার (৪ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. মাজহারুল হক।

নিহত ব্যক্তির নাম সুলতানা বেগম (৩২)। আহতরা হলেন, ইজিবাইকচালক আরিফ মিয়া (৩০) ও যাত্রী সজিদা (৩৮), আকলিমা (৪০), পারভীন (২৩), খাইরুন (৩০), সনিয়া (২৫) ও পারুল (৪৫)। তারা সবাই ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার চরমন্ডল গ্রামের বাসিন্দা।

উপপরিদর্শক (এসআই) মো. মাজহারুল হক জানান, সোমবার রাতে পূবাইলগামী যাত্রীবাহী একটি ইজিবাইকের সঙ্গে ঘোড়াশালগামী একটি লরির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই ইজিবাইকের এক যাত্রী নিহত হন। একই সঙ্গে ইজিবাইকের চালকসহ আহত হন আরও সাত যাত্রী।

তিনি আরও জানান, অলৌকিকভাবে বেঁচে যায় দেড় বছরের শিশু রোমান। আহতদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে গুরুতর পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ