রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিরাত প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন জাতীয় মহিলা মাদরাসার ১০০ ছাত্রী গাজীপুরে বিকেএমের দিনব্যাপী প্রশিক্ষণ মজলিস আইএবি কুয়েত কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ইসলাম মুছে যাওয়ার জন্য দুনিয়াতে আসেনি: মাওলানা আরশাদ মাদানী মুসলিমদের আন্তরিকতায় মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করলেন মার্কিন তরুণ ৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’

সিরাজগঞ্জে ওভারব্রিজে রেলিংয়ে মাইক্রোবাসের ধাক্কা, নিহত ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সিরাজগঞ্জে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে ওভারব্রিজের রেলিংয়ে ধাক্কায় তিন যাত্রী নিহত হয়েছে। একই ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। সোমবার (৩ অক্টোবর) রাতে কামারখন্দ উপজেলার ঝাঐল ওভারব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আজ মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুরেবঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার অফিসার মোসাদ্দেক আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, নাটোরে বনপাড়া এলাকার জাহাঙ্গীর হোসেন (৬০), তার স্ত্রী পান্না খাতুন (৪০), মাইক্রোবাসচালক সেলিম (৪২) ও মানিকগঞ্জের রফিকুল ইসলাম (৩৮)।

জানা গেছে, সোমবার রাতে বিয়ে করে নববধূ নিয়ে ঢাকা থেকে নাটোরের বনপাড়ায় বরের বাড়ি যাচ্ছিল মাইক্রোবাসটি। এ সময় ঝাঐল ওভারব্রিজ এলাকায় পৌঁছালে মাইক্রোবাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ওভারব্রিজে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হোন।

পরে সংবাদ পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহতদের উদ্ধার করে প্রথমে সিরাজগঞ্জের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসক। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে রফিকুল মারা যান।

পশ্চিম থানার অফিসার মোসাদ্দেক আলী জানান, ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ ও আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এ সময় চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যায়।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ