শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

১৩ ঘণ্টা পর হারিয়ে যাওয়া এসএসসির ৫০ খাতা উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক:  চলতি বছরের যশোর শিক্ষাবোর্ডের এসএসসি পরীক্ষার ইংরেজি প্রথমপত্রের ৫০টি খাতা হারিয়ে যাওয়ার প্রায় ১৩ ঘণ্টা পর উদ্ধার হয়েছে। বুধবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে নওয়াপাড়া পৌর শহরের জগবাবুর মোড় এলাকায় খাতাগুলো পাওয়া যায়।

এর আগে মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে ইংরেজি বিষয়ের পরীক্ষক স্কুলশিক্ষক এমএম বোরহান উদ্দীন খাতাগুলো নিয়ে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল থেকে পড়ে যায়। বোরহান উদ্দীন যশোরের অভয়নগর উপজেলার শংকরপাশা মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের শিক্ষক।

তিনি জানান, খাতা হারিয়ে দিশাহারা হয়ে পড়েন তিনি। বিষয়টি জানাজানি হলে তোলপাড় শুরু হয় স্থানীয় শিক্ষক মহলের মধ্যে। সারারাত পাগলের মতো ছোটাছুটি করে খুঁজতে থাকেন হারিয়ে যাওয়া সেই খাতা। ১৩ ঘণ্টা পর বুধবার সকাল সাড়ে ৯টার দিকে নওয়াপাড়া শহরের জগবাবুর মোড় এলাকায় খাতাগুলো পাওয়া যায়।

যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র বলেন, খাতা হারানো বা উদ্ধারের বিষয়ে কোনো শিক্ষক আমাদের জানাননি। তবে এ ধরনের ঘটনায় থানায় অভিযোগ দেওয়ার নিয়ম আছে। আমরা বিষয়টি খতিয়ে দেখবো।

-এসআর

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ