শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ২৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার কুরনী নামক স্থানে বাস, ট্রাক, কাভার্ডভ্যান ও ড্রাম ট্রাকের সংঘর্ষে পিকআপ চালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২৪ জন আহত হয়েছেন।

আজ শুক্রবার ভোর সারে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, কুড়িগ্রামের উলিপুর উপজেলার মুসলিপাগা গ্রামের ফিরোজ চন্দ্র বর্মনের ছেলে পিকআপ চালক রতন চন্দ্র বর্মন দুর্ঘটনা স্থলেই মারা যান। কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিবেক (২৩) নামে এক ব্যক্তির মৃত্যু হয়। তার বাড়ি টাঙ্গাইল। আহতদের ১১ জনকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়। অন্যদের ঢাকাসহ টাঙ্গাইলের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ জানায়, মহাসড়কের কুরনী নামক স্থানে বিকল হওয়া বালু ভর্তি একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় দ্রুতগতির একটি বাস পেছন থেকে ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে বাসটির বাম পাশ দুমড়ে-মুচড়ে গেলে কমপক্ষে ২০ জন আহত হন।

একই সময়ে বাসের পেছনে থাকা ড্রাম ট্রাক হঠাৎ ব্রেক করলে পেছনে থাকা মুরগি ভর্তি অপর একটি পিকআপ দুর্ঘটনায় পড়ে। এতে পিকআপটিও দুমড়ে-মুচড়ে যায়। পিকআপে থাকা পাঁচজন আহত হন। ঘটনাস্থলে মৃত্যু হয় চালক রতনের।

দুর্ঘটনার ফলে এতে ঢাকার দিকে প্রায় দুই কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস মির্জাপুর অফিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

সোয়া ছয়টার দিকে পুলিশ রেকার দিয়ে বাস, পিকআপ ও বালু ভর্তি ট্রাক সরিয়ে নিলে সাড়ে ৬টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

ফতেপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি শুভ আহমেদ জানান, সকালে বাড়ির সামনে বিকট শব্দ শুনতে পেয়ে মহাসড়কে এসে দেখি দুর্ঘটনায় অনেক আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর উদ্যোগ নিই।

গোড়াই হাইওয়ে থানার (ওসি) মোল্লা টুটুল জানান, নিহতের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ