মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

রাজশাহী নামাজরত অবস্থায় যুবককে ছুরিকাঘাত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজশাহীর বাঘা উপজেলায় নামাজ পড়া অবস্থায় এক যুবককে ছুরিকাঘাত করা হয়েছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (৬ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার কলিগ্রাম জামে মসজিদে মাগরিবের নামাজ পড়া অবস্থায় এ  ঘটনা ঘটে।

আজ শুক্রবার (৭ অক্টোবর) মনিরুল ইসলাম জমজম (৩৮) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

হামলার শিকার আবু ফজল সিদ্দিক তাপস (৩৭) উপজেলার উত্তর কলিগ্রামের মরহুম বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন ছেলে। অগ্রণী ব্যাংকের বাজুবাঘা শাখার কর্মচারী তিনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় কলিগ্রাম জামে মসজিদে মাগরিবের নামাজ পড়ছিলেন আবু ফজল। ইমামের পেছনে ফরজ নামাজ পড়া অবস্থায় তাকে ছুরিকাঘাত করা হয়। অভিযুক্ত মনিরুল ইসলাম মসজিদের ভেতরে প্রবেশ করে তাকে পেছন থেকে ছুরি দিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে পালিয়ে যান।

চাকুর আঘাতে আবু ফজলের বাম হাতে জখম হয়। মসজিদের মুসল্লিরা তাকে উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। এরপরে অবস্থা খারাপ থাকায় রাতেই তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, এ ঘটনায় রাতেই আহত ব্যক্তির ভাই আবু বাশার বাদী হয়ে মনিরুল ইসলাম জমজমের বিরুদ্ধে মামলা করেছেন। শুক্রবার ভোরে গ্রামের একটি আমবাগান থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও বলেন, জায়গা-জমি সংক্রান্ত একটি মামলার সাক্ষী আবু ফজল সিদ্দিক। এই বিরোধের জেরেই মনিরুল হামলা চালিয়েছেন বলে পুলিশ জানতে পেরেছে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ