শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

ক্রিমিয়ান সেতুতে গাড়িবোমা বিস্ফোরণে নিহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ক্রিমিয়ান সেতুতে গাড়িবোমা বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত তিনজন নিহত হয়েছে। রাশিয়ার তদন্তকারী কমিটি এ তথ্য নিশ্চিত করেছে। কমিটি এক বিবৃতিতে জানিয়েছে, ধারণা করা হচ্ছে সেতুর যেখানে বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেখানের একটি গাড়ির যাত্রী ছিল নিহতরা।

একজন নারী ও একজন পুরুষের মরদেহ পানি থেকে উদ্ধার করা হয়েছে। এখন তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

বিবিৃতিতে বলা হয়েছে, যে গাড়ির মাধ্যমে বোমাবিস্ফোরণ হয়েছে সেটির মালিকের পরিচয় এরই মধ্যে বের করা হয়েছে।

এর আগে শক্তিশালী বিস্ফোরণে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় ক্রিমিয়ান সেতু। দুই ভাগে বিভক্ত সেতুর সড়ক অংশের দুটি খণ্ড বিস্ফোরণে ধসে পড়েছে। আগুন লেগেছে রেল অংশে থাকা তেলবাহী ট্যাংকারে। রাশিয়া বলছে, একটি গাড়িবোমা ব্যবহার করে এই ঘটনা ঘটানো হয়েছে।

রাশিয়া ও ক্রিমিয়ার মধ্যে স্থলসংযোগের একমাত্র মাধ্যম এই ক্রিমিয়ান সেতু বা কের্চ প্রণালী সেতু। ক্রিমিয়া উপদ্বীপকে রুশ আধিপত্যের একটি প্রতীক হিসেবে ধরা হয়। ক্রিমিয়ান সেতু অকেজো হয়ে গেলে দ্বীপটিতে পণ্য বা সামরিক সরঞ্জাম পরিবহন আরও কঠিন হয়ে উঠবে। ক্রিমিয়ান সেতুটি সড়ক ও রেল দুটি অংশে বিভক্ত। সড়ক অংশে আবার রয়েছে দুটি ভাগ। মূলত পাশাপাশি তিনটি সেতু মিলিয়ে তৈরি হয়েছে ক্রিমিয়ান সেতু।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ