মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস ভারতে মুসলিম কিশোরীকে অপহরণ ও গণধর্ষণ, গ্রেফতার ২ গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু দারুল উলুম মিরপুর-১৩ নম্বরে আল্লামা সাজ্জাদ নোমানীর  বয়ান বুধবার বৃষ্টি-সম্ভাবনা নিয়ে নতুন আবহাওয়া বার্তা

অস্ত্র কিনতে ইউক্রেনকে ১০০ মিলিয়ন ইউরো দিচ্ছে ফ্রান্স

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার বিরুদ্ধে লড়তে আরও অস্ত্র কেনার জন্য ইউক্রেনকে দিতে আরও ১০০ মিলিয়ন ইউরো বা ৯৮ মিলিয়ন ডলারের তহবিল গঠন করেছে ফ্রান্স।

গত শুক্রবার দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এ ঘোষণা দিয়েছেন। খবর কিয়েভ টাইমসের।

প্রগে ইইউ নেতাদের বৈঠকে ইউক্রেনকে এ অর্থ সহায়তা দেওয়ার ঘোষণা দেন ফ্রান্সের প্রেসিডেন্ট।

ম্যাক্রোঁ বলেন, আমরা ইউক্রেনের স্বাধীনতার লড়াইয়ে আগেও পাশে ছিলাম, এখনও আছি।অত্যাধুনিক অস্ত্র কিনতে আমরা নতুন করে এ আর্থিক সহায়তা দিতে যাচ্ছি।

এছাড়াও ফ্রান্স ইউক্রেনকে ট্রাকে স্থাপনযোগ্য অত্যাধুনিক ১৮টি সিজার কামান দিয়েছে।

ইমানুয়েল ম্যাক্রোঁ আরও বলেন, ইউক্রেনে রুশ আগ্রাসনের প্রথম দিন থেকেই অস্ত্র ও অর্থ দিয়ে কিয়েভের পাশে আছে ফ্রান্স।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ