মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস ভারতে মুসলিম কিশোরীকে অপহরণ ও গণধর্ষণ, গ্রেফতার ২ গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু দারুল উলুম মিরপুর-১৩ নম্বরে আল্লামা সাজ্জাদ নোমানীর  বয়ান বুধবার বৃষ্টি-সম্ভাবনা নিয়ে নতুন আবহাওয়া বার্তা

পাকিস্তানে বাড়ির ছাদ ধসে নিহত ৯

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পাকিস্তানের গিলগিট-বালতিস্তানের দিয়াম জেলার চিলাস শহরে একটি জরাজীর্ণ বাড়ির ছাদ ধসে পড়েছে। এক ঘটনায় এক মা ও তার আট সন্তানের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় রোববার ভোরে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ডন অনলাইন।

আজ রোববার (৯ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তানের পুলিশ।

চিলাস পুলিশের স্পেশাল ব্রাঞ্চের সাব-ইন্সপেক্টর তাজ মুহাম্মদ জানিয়েছেন, শহরের বোনার দাস এলাকায় ফারাজ খান নামে এক ব্যক্তির বাড়ির ছাদ ধসে পড়ে। এতে তার স্ত্রী, চার মেয়ে ও চার ছেলে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে।

তিনি বলেন, স্থানীয় স্বেচ্ছাসেবকরা ছাদ ধসের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান ও উদ্ধারের চেষ্টা করেন। দুই ঘণ্টা উদ্ধার প্রচেষ্টার পর একে একে মরদেহগুলো উদ্ধার করতে সক্ষম হয় তারা। ঘটনার সময় বাড়ির মালিক কর্মস্থলে ছিলেন।

এ দুর্ঘটনার পর পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি ও প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ পরিবারটির প্রতি সমবেদনা জানিয়েছেন।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ