মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস ভারতে মুসলিম কিশোরীকে অপহরণ ও গণধর্ষণ, গ্রেফতার ২ গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু দারুল উলুম মিরপুর-১৩ নম্বরে আল্লামা সাজ্জাদ নোমানীর  বয়ান বুধবার বৃষ্টি-সম্ভাবনা নিয়ে নতুন আবহাওয়া বার্তা

ফের ২টি ব্যালিস্টিক মিসাইল ছুড়ল উত্তর কোরিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: আবারও দু’টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। স্থানীয় সময় রোববার (৯ অক্টোবর) ভোরে এই ক্ষেপণাস্ত্র দু’টি নিক্ষেপ করে দেশটি। সাম্প্রতিক দিনগুলোতে এ নিয়ে সপ্তম বারের মতো এই ধরনের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করল পিয়ংইয়ং।

এদিকে এই সিরিজ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ফলে ওয়াশিংটন এবং টোকিওতে ব্যাপক শঙ্কার সৃষ্টি হয়েছে। রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

জাপানের প্রতিরক্ষা প্রতিমন্ত্রী তোশিরো ইনো সংবাদদাতাদের বলেন, রোববার নিক্ষেপ করা দু’টি ক্ষেপণাস্ত্রই ১০০ কিলোমিটার উচ্চতায় পৌঁছেছিল এবং সেগুলো ছিল ৩৫০ কিলোমিটার দূর পাল্লার ক্ষেপণাস্ত্র। প্রথমটি স্থানীয় সময় রাত ১টা ৪৭ মিনিটের দিকে এবং অপরটি তার প্রায় ছয় মিনিট পরে নিক্ষেপ করা হয়।

তিনি আরও বলেন, ভোরের আগে নিক্ষেপ করা এসব ক্ষেপণাস্ত্র জাপানের একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলের বাইরে পড়ে। এসব ক্ষেপণাস্ত্র ঠিক ধরনের তা খতিয়ে দেখছে কর্তৃপক্ষ।

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বলেছে, ক্ষেপণাস্ত্র দু’টি উৎক্ষেপণের পর মিত্র এবং অংশীদারদের সাথে তারা ঘনিষ্ঠভাবে পরামর্শ করছে। উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির ‘অস্থিতিশীল প্রভাবকে’ তুলে ধরেছে তারা।

এর আগে গত মঙ্গলবার পারমাণবিক অস্ত্রে সজ্জিত উত্তর কোরিয়া আগের চেয়ে অনেক দূর পাল্লার একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে। গত পাঁচ বছরের মধ্যে এই প্রথমবারের মতো জাপানের ওপর দিয়ে ওই ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করে দেশটি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ