আওয়ার ইসলাম ডেস্ক: অনিয়ম, কারচুপি ও জালিয়াতির অভিযোগে গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ বন্ধ করে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তবে এ কারচুপির পেছনে ইভিএমের কোনো ভূমিকা নেই বলে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
আজ বুধবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন সিইসি কাজী হাবিবুল আউয়াল।
ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণের ফলে নির্বাচনে কারচুপি করা সহজ হয়েছে কিনা, সাংবাদিকরা এমনটি জানতে চাইলে সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘ইভিএমের বিষয় নয়, এটি হিউম্যান এলিমেন্ট। এখানে আমরা যান্ত্রিক বা মেকানিক্যাল কোনো সমস্যা দেখিনি। ভোটে ইভিএম কোনো সমস্যা সৃষ্টি করেনি। ভোটকেন্দ্র প্রিজাইডিং অফিসার ও অন্যান্য নির্বাচনী কর্মকর্তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল।’
এক আসনে উপ-নির্বাচন করতে হিমশিম খাওয়া ইসি কীভাবে ৩০০ আসনে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ করবে- এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘এমন প্রশ্ন অনেকেই তুলবেন। তবে সেটা সময় বলে দেবে। এখন একটি আসনে সঠিক হচ্ছে না বলে জাতীয় নির্বাচনে ৩০০ আসনেও সুষ্ঠু হবে না, এটি বলা ঠিক হবে না।
এ নির্বাচন থেকে আমরা কিছু সর্তকতা অবলম্বন করতে পারব। আগামী নির্বাচন যেন সুন্দর ও সুষ্ঠুভাবে করতে পারি, তার একটি নির্দেশনা পাওয়া যাবে।’
অনিয়ম ও জালিয়াতিতে কারা জড়িত, এমনটি জানতে চাইলে কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘কাদের কারণে আজকের এ ভোট বন্ধ করতে হয়েছে, তা নিয়ে এখনো আমরা সিদ্ধান্তে আসতে পারিনি।’
নির্বাচনে অনিয়মের চিত্র তুলে ধরে সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘আপনারাও একটা সময় আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। আপনারা দেখেছেন। আমরা প্রথম থেকে লক্ষ্য করেছি, ভোটগ্রহণে অনিয়ম হচ্ছে। অনেক কেন্দ্রে আমরা গোপন ভোটকক্ষে অবৈধ অনুপ্রবেশ দেখেছি। অবৈধভাবে প্রবেশ করে ভোটারদের ভোট দিতে সহায়তা করছেন অথবা বাধ্য করছেন। এটা আমরা সুস্পষ্টভাবে লক্ষ্য করেছি।’
সিইসি বলেন, ‘আমরা সহকর্মীরা সকাল ৮টা থেকে নিরবচ্ছিন্নভাবে এটি পর্যবেক্ষণ করেছি। আমরা কেউ কক্ষ ত্যাগ করিনি। অনিয়ম ও অবৈধ কাজগুলো বেশ মোটাদাগে হয়েছে। যার ফলে আমরা প্রথমে তিনটি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ করে দিয়েছি। এরপরে ১৬ কেন্দ্র ও তৃতীয় দফায় ১২ কেন্দ্র বন্ধ করেছি। চতুর্থ দফায় কয়টি এবং সর্বশেষ আরও তিনটিসহ মোট ৪৩ কেন্দ্রের ভোট বন্ধ করে দিয়ে সাড়ে ১২টায় পর্যবেক্ষণ কক্ষ ত্যাগ করেছি।’
তিনি বলেন, ‘আমরা অফিসারদের দায়িত্ব দিয়ে এসেছি। এসময় লক্ষ্য করলাম, আমà¦