মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ

দুই বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্ব ইজতেমা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জমায়েত বিশ্ব ইজতেমা। করোনার কারণে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়নি। আগামী জানুয়ারীর ৬, ৭ ও ৮ এবং ৪ দিন পর ১৩, ১৪ ও ১৫ জানুয়ারী দুপর্বে অনুষ্ঠানের প্রস্তাব রাখা হয়েছে। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৃহস্পতিবার (১৩ অক্টোবর) আন্তঃমন্ত্রণালয় সভা আহবান করা হয়েছে।

গতকাল মঙ্গলবার তাবলিগ জামাতের মুরুব্বি, গাজীপুর মহানগর পুলিশ ও গাজীপুরের জেলা প্রশাসক এ তথ্য নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্টরা বলেন, গাজীপুরের টঙ্গী তুরাগ নদীর তীরে সাধারণত ডিসেম্বর কিংবা জানুয়ারি মাসে শীতের সময়ে অনুষ্ঠিত হয়ে আসছিল বিশ্ব ইজতেমা। কিন্তু করোনার কারণে গত দুই বছর বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়নি। বিশ্বের ৫০ থেকে ৬০টি দেশের দ্বীনদার মুসলমানদের সমাবেশ ঘটে এই ইজতেমায়। সর্বশেষ ২০১৯ সালের ৫৫তম বিশ্ব ইজতেমা দুই পর্বে অনুষ্ঠিত হয়েছিল ২০২০ সালে। দুই বছর বিরতির পর ফের বিশ্ব ইজতেমা আয়োজনের প্রস্তুতি শুরু হয়েছে।

মাওলানা মেজবাহ উদ্দিন বলেন, কাকরাইলে ইজতেমা আয়োজন নিয়ে নিজেদের মধ্যে মাসোহারা হচ্ছে। প্রতি বছর আমাদের জোর হয়। অনেক আগেই ইজতেমার জন্য জানুয়ারির ৬, ৭, ৮ জানুয়ারি প্রথম পর্ব এবং ১৩, ১৪, ১৫ জানুয়ারি দ্বিতীয় পর্ব অনুষ্ঠানের তারিখ নির্ধারণ করা হয়েছিল। আশা করছি সকলের সহযোগিতায় ও মহান আল্লাহর ইচ্ছায় আবারো বিশ্ব ইজতেমা আয়োজন সম্পন্ন করা যাবে।

গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোছা. নাসরীন পারভীন জানান, গাজীপুর জেলা প্রশাসক আনিসুর রহমান টঙ্গী বিশ্ব ইজতেমা মাঠ পরিদর্শন করেছেন। এসময় জেলা প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও সাথে ছিলেন। আন্তঃমন্ত্রণালয় সভা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত হওয়ার পর বিস্তারিত বলা যাবে।

এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মো. আলমগীর হোসেন জানান, ইজতেমার প্রস্তুতি বিষয়ক একটি আন্তঃমন্ত্রণালয় সভা বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানেই বিশ্ব ইজতেমার তারিখ চূড়ান্ত করা হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ