রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে বিকেএমের দিনব্যাপী প্রশিক্ষণ মজলিস আইএবি কুয়েত কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ইসলাম মুছে যাওয়ার জন্য দুনিয়াতে আসেনি: মাওলানা আরশাদ মাদানী মুসলিমদের আন্তরিকতায় মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করলেন মার্কিন তরুণ ৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক

আ.লীগ রাষ্ট্রকে সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত করেছেন: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ময়মনসিংহের বিএনপির সমাবেশকে বাধা দিতে আওয়ামী লীগের পাল্টা কর্মসূচির ডাক দেয়া থেকে প্রমান হয় আওয়ামী লীগ কখনো গণতন্ত্রে বিশ্বাস করেনা। তারাই সব সময় সন্ত্রাস সৃষ্টি করে, গণতন্ত্রকে ধ্বংস করার কাজ করেছে।

সেটি রাষ্ট্রীয় সহযোগিতা নিয়েই করছে যার ফলে রাষ্ট্রকে তারা একটি সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত করেছে। তবে বিএনপি থেমেপ থাকবে না, কোন বাধাই বিএনপিকে বাধা দিতে পারবেনা।

শুক্রবার (১৪ অক্টোবর) সকালে ঠাকুরগাঁওয়ে তার নিজ বাসবনে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বাংলাদেশে এখন একটি একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত হয়ে গেছে। এই কথা একটি সময় শুধু আমরা বা অন্য দলগুলো বলতো, এখন তো তাদের(আ.লীগ) এর সহযোগী দল জাতীয় পার্টি তার প্রধান কাদের সাহেবকে স্পষ্ট করে বলেছেন বাংলাদেশে গণতন্ত্রের নামে একনায়কতন্ত্র চলছে। এটাই বাস্তবতা, আন্তজার্তিক ভাবে এটা স্বীকৃতি হয়ে গেছে যে বাংলাদেশ এখন একনায়কতান্ত্রিক দেশ হয়ে গেছে, এটা গণতান্ত্রিক দেশ নয়।

বিএনপির এই নেতা আওয়ামী লীগের বিরুদ্ধে আরো অভিযোগ এনে বলেন, জ্বালানি তেল, চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, হত্যা হামলা ও মামলার প্রতিবাদে ও দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির জন্য আগামীকাল ময়মনসিংহে একটি সমাবেশের ডাক দিয়েছিলেন বিএনপি। কিন্তু ইতিমধ্যে সেখানে আওয়ামী লীগের আসল চেহারা বের হয়ে গেছে। তারা (আ.লীগ) কোন কারণ ছাড়া বিএনপির সমাবেশকে নষ্ট করার জন্য সেখানে একটি সমাবেশ ডেকেছে, যেটার কোন কারণ ছিলো না। তারা এটার মাধ্যমে সন্ত্রাসী কর্মকাণ্ড করবে৷

এ সময় জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদসহ বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ