রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

আন্দোলনের নামে বিশৃঙ্খলা করলে ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিএনপি শান্তিপূর্ণভাবে সমাবেশ করলে আইনশৃঙ্খলা বাহিনী সহায়তা করবে। তবে আন্দোলনের নামে বিশৃঙ্খলা করলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আজ শনিবার (১৫ অক্টোবর) সকালে রাজধানীর সচিবালয়ে জননিরাত্তা বিভাগ আয়োজিত মিনি ম্যারাথন ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

আসাদুজ্জামান খান কামাল বলেন, বিএনপি নেতাদের উসকানিমূলক বক্তব্যের কারণে প্রতিপক্ষ বিক্ষোভ, প্রতিরোধ করছে। বিভাগীয় সমাবেশের জন্য রাতেই কেন সমাবেশস্থলে অবস্থান করা হচ্ছে, এ নিয়ে প্রশ্ন রয়েছে। শান্তিপূর্ণভাবে সমাবেশ করলে আইনশৃঙ্খলা বাহিনী সহায়তা করবে।

তিনি বলেন, বিএনপি নেতাকর্মীদেরকে ঘোষণা দিয়ে বলে দেয়া হয়েছিল, তারা যেন লাঠিসোঁটা নিয়ে সমাবেশে আসে। এটা কীসের ইঙ্গিত, আমরা সেটা জানতাম না, জানিও না। আমরা লক্ষ্য করেছি, ঢাকা শহরে বিভিন্ন জায়গায় পেছনে লাঠি এবং সামনে লাঠির ওপরে তাদের দলীয় পতাকা উড়িয়ে তারা এসেছে। এগুলো কী মিন করে, আপনারা নিজেরাও বুঝেন। আমরা তাদেরকে বলি, আপনারা নির্বিঘ্নে আপনাদের পলিটিক্যাল অ্যাক্টিভিটিস করুন, সেখানে আমাদের কিছু ভাবার নেই; কিন্তু লাঠিসোঁটা ক্যারি করা আইনগতভাবে সিদ্ধ নয়।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ