বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শারদীয় শুভেচ্ছা জানানোর শরয়ি বিধান উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে জোটের প্রস্তাব ওআইসির এবার মদিনার আকাশে ক্রুজ ক্ষেপণাস্ত্র, ধ্বংস করল সৌদি জোট গুলশানে দুই দিনের সুগন্ধি মেলা শুরু হচ্ছে শুক্রবার এক বছরে মাদরাসায় শিক্ষার্থী বেড়েছে ৪৩ হাজার মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি

সৌদিতে সড়ক দুর্ঘটনায় বংলাদেশি যুবক নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সৌদি আরবের বন্দরনগরী জেদ্দায় সড়ক দুর্ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মো. মাঈনুদ্দীন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি উপজেলার দক্ষিণ ইউনিয়নের দ্বিজয়পুর গ্রামের মৃত আব্দুল হাকিম মিয়ার ছেলে।

সোমবার (১৭ অক্টোবর) বাংলাদেশ সময় সকালে সৌদি আরবের জেদ্দা শহরে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাঈনুদ্দীনের পরিবার এ তথ্য নিশ্চিত করেছেন।

মাঈনুদ্দীনের বড় ভাই মো. সোলাইমান মিয়া জানান, তার ছোট ভাই ১৫ মাস আগে ধার দেনা করে সৌদি আরবে পাড়ি জমান। প্রতিদিনের মতো সোমবার সকালে গাড়িতে করে কাজে যাচ্ছিলেন তিনি। এ সময় তাকে বহনকারী গাড়িকে অপর একটি দ্রুতগতির গাড়ি ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তার মৃত্যুর সংবাদ শুনে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মাঈনুদ্দীনের স্ত্রী, দুই কন্যা ও এক ছেলে সন্তান রয়েছে। তার মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন তার ভাই সোলাইমান মিয়া।

-এটি