রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

বিদেশি শক্তি কাউকে ক্ষমতায় বসাবে না: ওবায়েদুল কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কোনও বিদেশি শক্তি কাউকে ক্ষমতায় বসাতে পারবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার (১৯ অক্টোবর) দুপুরে রাজধানীর ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, নির্বাচন ছাড়া এদেশে অন্য কোনও রাস্তায় ক্ষমতা পালাবদলের সুযোগ নেই।

আওয়ামী লীগের সঙ্গে বিএনপি খেলায় পারবে না উল্লেখ্য করে সেতুমন্ত্রী বলেন, বিজয়ের মাসে মহাসমাবেশের নামে অরাজকতা করলে আওয়ামী লীগ প্রতিরোধ করবে। ১০ ডিসেম্বর বিএনপি ১০ লাখ মানুষের সমাবেশের ভয় দেখাচ্ছে। কিন্তু ডিসেম্বর বিজয়ের মাস, বিএনপির নয়।

ওবায়দুল কাদের জানান, প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, যারা দলের দুর্নাম সৃষ্টি করেছে তারা আগামী নির্বাচনে মনোনয়ন পাবে না।

যারা সিট, ভর্তি বাণিজ্য, দুর্নীতি ও অপকর্ম করছে তাদের স্থান আওয়ামী লীগে নেই বলে জানান তিনি। এমন ব্যক্তিদের তালিকা করা হচ্ছে বলেও জানান তিনি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ