রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

২৪ ঘণ্টার করোনায় ১ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় করোনায় ১ জন মারা গেছে। আগের দিন এই ভাইরাসে ২ জন মারা যায়। করোনায় এখন পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ৪১১ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়, করোনা সংক্রমণ কমেছে ১ দশমিক ৩৬ শতাংশ। বুধবার করোনা শনাক্তের হার ছিল ৭ দশমিক ১৮ শতাংশ। আজ কমে হয়েছে ৫ দশমিক ৮২ শতাংশ।

আজ ৪ হাজার ১৭৪ জনের নমুনায় নতুন করে ২৪৩ জন করোনা শনাক্ত হয়েছে। আগের দিন ৪ হাজার ১৭৬ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ৩০০ জন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেশে এখন পর্যন্ত ১ কোটি ৪৯ লাখ ৬৫ হাজার ১৬৯ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৩৩ হাজার ৬৬২ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৫৯ শতাংশ।

করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে ৪৬৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৯ লাখ ৭৬ হাজার ২৮৫ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ১৮ শতাংশ। গতকাল সুস্থতার হার ছিল ৯৭ দশমিক ১৭ শতাংশ।

এদিকে, রাজধানীসহ ঢাকা জেলায় গত ২৪ ঘন্টায় ৩ হাজার ১২৫ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ১৭০ জন। শনাক্তের হার ৫ দশমিক ৪৪ শতাংশ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ