রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

অসহায় মানুষের পাশে দাড়ায় আওয়ামী লীগ: রেলমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: অসহায় মানুষের পাশে দাড়ায় আওয়ামী লীগ বলে জানিয়েছেন রেলমন্ত্রী মো.নুরুল ইসলাম সুজন।

তিনি বলেছেন, প্রাকৃতিক দুর্যোগ ও বিপদ-আপদে সামর্থ অনুযায়ী দুঃস্থ , অসহায় ও সাধারণ মানুষের পাশে দাড়ায় বাংলাদেশ আওয়ামী লীগ। এটাই হলো আওয়ামী লীগের রাজনৈতিক শিক্ষা।

আজ শুক্রবার বিকালে পঞ্চগড় জেলার বোদা উপজেলার মহাজনপাড়া নিজ বাসভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৫৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে এ সভায় তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির উদ্যোগে করতোয়া নদীতে নৌকা ডুবিতে নিহত ক্ষতিগ্রস্ত পরিবারদের মাঝে ভ্যান গাড়ি বিতরণী সভা অনুষ্ঠিত হয়।

এসময় পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, বোদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওয়াহিদুজ্জামান সুজা ও সাধারণ সম্পাদক ফারুক আলম টবি উপস্থিত ছিলেন।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ