মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ

৮ দিনের সফরে বাংলাদেশে দেওবন্দের উস্তাদুল বুখারি মুফতি আমিন আহমাদ পালনপুরী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাহমুদুল হাসান
বিশেষ প্রতিনিধি>

বরেণ্য আলেমেদ্বীন,উপমহাদেশের অন্যতম দ্বীনি বিদ্যাপিঠ দারুল উলুম দেওবন্দের উস্তাদুল বুখারী, মুফতি আমিন আহমাদ পালনপুরী ৮ দিনের সফরে বাংলাদেশে আগমন করেছেন।

আজ ২১ অক্টোবর (শুক্রবার) সকাল ৯ টায় হজরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন বলে জানিয়েছেন বাংলাদেশর প্রবীন আলেমেদ্বীন শাইখুল হাদীস মুফতি ওমর ফারুক সন্ধীপী।

তিনি তার সফরে বাংলাদেশের ইসলামীক মাহফিল ও জলসায় অংশগ্রহণ করবেন বলে জানা গেছে। ২১ অক্টোবর শুক্রবার থেকে ২৯ অক্টোবর শনিবার পর্যন্ত তিনি বাংলাদেশ অবস্থান করবেন।

৮ দিন সফরে ২১ অক্টোবর (শুক্রবার) যশোরের মাসনা মাদরাসা, ২২ অক্টোবর (শনিবার ) আলংডাংগা মাদরাসা,২৩ অক্টোবর (রবিবার) দুপুরে রাজধানীর কুড়িল বিশ্বরোডে অবস্থিত শেখ জাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার,ও ঐ দিন রাতে কুমিল্লার দেবিদ্বারে অবস্থিত জামিয়া জামিয়া হাসাইনিয়া মাদরাসার ইসলামিক মাহফিলে অংশগ্রহণ করবেন।

২৪ অক্টোবর (সোমবার) সকালে জামিয়া আশরাফিয়া সাইনবোর্ড, দুপুরে জামিয়া রাব্বানিয়া ভুইঘর,বিকালে রাজধানীর যাত্রাবাড়ী অবস্থিত মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসা ও রাতে জামিয়া মাহমুদ নগর আড়াই হাজার মাদরাসায় বয়ান পেশ করবেন।

২৫ অক্টোবর (মঙ্গলবার ) দুপুরে ইসলামিক রিসার্চ সেন্টার বসুন্ধরায়,সন্ধ্যায় মক্কি নগরে,রাতে মদনপুর বন্দরের ইসলামী মহা সম্মেলনে বয়ান পেশ করবেন।

২৬ অক্টোবর (বুধবার) সকালে মাদানি নগরে, রাতে ঝালকাঠির জামিয়া এমদাদিয়া খানকাহে আশরাফিয়াতে বয়ান পেশ করবেন।

২৭ অক্টোবর (বৃহস্পতিবার) ইসলামি মহা সম্মেলনে বয়ান পেশ করতে করতে নওগা রাজশাহীতে যাবেন।

২৮ অক্টোবর (শুক্রবার) দুপুরে চিটাগং রোডে অবস্থিত মিনার মসজিদে জুমার নামাজ পড়াবেন। রাতে ঢাকার মাসনা মাদরাসায় বয়ান পেশ করবেন।

২৯ অক্টোবর সকাল৯.৩০ মিনিটের ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দিল্লির উদ্যেশ্যে যাত্রা করবেন।

মুফতি মুহাম্মদ আমিন আহমাদ পালনপুরীর সফর সুস্থ সুন্দর ও মোবারকময় হওয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন মুফতি ওমর ফারুক সন্ধীপী।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ