রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

১২ ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশের বিভিন্ন উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২৮ নভেম্বর এসব ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

আজ রোববার (২৩ অ‌ক্টোবর) তফসিল ঘোষণা করা হয়।

ঘোষিত তফসিল অনুযায়ী, ইউপিগুলোতে মনোনয়ন দাখিলের শেষ তারিখ ৬ নভেম্বর, ৭ নভেম্বর মনোনয়নপত্র বাছাই এবং ১২ নভেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। এরপর ১৩ নভেম্বর প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এ সব ইউনিয়নে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ইউনিয়নগুলো হলো, চাঁদপুর জেলার হাইমচরের চরভৈরবী ও ফরিদগঞ্জের পাইকপাড়া দক্ষিণ, ভোলা জেলার চরফ্যাশনের আসলামপুর ও ওমরপুর ইউনিয়ন পরিষদ। কুমিল্লা জেলার সদর দক্ষিণের জোড়কানন পূর্ব, জোড়কানন পশ্চিম, বারপাড়া, চৌয়ারা ও বিজয়পুর এবং গাইবান্ধা জেলার সাদুল্লাপুরের বনগ্রাম, জামালপুর ও কামারপাড়া।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ