রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

২০৩০ সালের মধ্যে শেষ হবে ৬টি মেট্রোরেলের কাজ: কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ২০৩০ সালের মধ্যে শেষ হবে ৬টি মেট্রোরেলের কাজ বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

দেশের প্রথম পাতাল মেট্রোরেল নির্মাণ কাজের তদারকির দায়িত্ব পেয়েছে জাপানের নিপ্পন কোয়ি কোম্পানি লিমিটেড। একই সাথে থাকবে দেশি-বিদেশি আরও সাতটি কোম্পানি।

প্রকল্পটির সার্বিক নির্মাণ কাজ তদারকির বিষয়ে আজ রোববার (২৩ অক্টোবর) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে ঢাকা ম্যাস ট্রান্সজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) ও জাপানের কোম্পানিটির সঙ্গে চুক্তি সই হয়।

এমআরটি লাইন-১ এর অংশ এই পাতাল মেট্রোরেল। এই প্রকল্পের অধীনে দুটি রুট থাকছে। প্রথম রুট বিমানবন্দর থেকে কমলাপুর রেলওয়ে স্টেশন পুরোপুরি পাতালপথে হবে। নতুনবাজার-পূর্বাচলের দ্বিতীয় রুটটি হবে উড়াল পথে। পুরো মেট্রোটি নির্মাণে খরচ হবে ৫২ হাজার ৫৬১ কোটি টাকা। ২০২৬ সালে এই প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা রয়েছে। এমআরটি লাইন-১ এর নির্মাণে পরামর্শক সেবার চুক্তিমূল্য ১ হাজার ৫১৭ কোটি টাকা।

চুক্তি সাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, আগামী ডিসেম্বর মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উত্তরা থেকে আগারগাঁও এমআরটি লাইন-৬ এর প্রথম অংশের মেট্রোরেলের কাজ উদ্বোধন করবেন। পদ্মা সেতুর উদ্বোধনের পর মানুষ মেট্রোরেলের উদ্বোধনের অপেক্ষায় আছে। এমআরটি লাইন-৬ বাকিটা আগামী বছরের ডিসেম্বরে উদ্বোধন হবে। ২০৩০ সালে ছয়টি এমআরটি লাইন দৃশ্যমান করা হবে, উল্লেখ করেন ওবায়দুল কাদের।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ