বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

যেভাবে মুখের দুর্গন্ধ দূর করবেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দুর্গন্ধযুক্ত শ্বাস অনেক সময় বিরক্তিকর হয়ে দাঁড়ায়। যার ফলে অনেকে এড়িয়ে চলা চেষ্টা করে। তাই মুখের দুর্গন্ধ দূর করতে দারুচিনি ও লবঙ্গ অনেক দিন ধরেই ব্যবহৃত হচ্ছে। বিশেষজ্ঞরা বলেন, এ ধরনের উপাদান কাজে লাগিয়ে প্রাকৃতিকভাবে দূর করা যায় মুখের দুর্গন্ধ।

দারুচিনি ও লবঙ্গ: এক কাপ বিশুদ্ধ পানিতে ১০ থেকে ১৫ ফোঁটা দারুচিনি ও লবঙ্গ তেল যুক্ত করুন। তারপর ভালো করে মেশান। এই মিশ্রণ আপনার মুখের দুর্গন্ধ তাড়াতে পারে। এ মাউথওয়াশ দীর্ঘদিন সংরক্ষণও করা যায়।

অ্যাপল সিডার ভিনেগার: দুই চা-চামচ অ্যাপল সিডার ভিনেগার এক কাপ লবণপানি ও ভ্যানিলা এসেনশিয়াল অয়েল একটি বাটিতে মেশান। এটি বোতলে রেখে দিতে পারেন। এ মিশ্রণ ব্যবহার করে নিয়মিত মুখগহ্বর পরিষ্কার করতে পারেন।

পিপারমিন্ট ও চা-পাতার তেল: এক কাপ পানিতে দুই চা-চামচ বেকিং সোডা, আট-নয়টি পিপারমিন্ট-পাতা ও দুই চামচ চা-পাতার তেল। উপাদানগুলো ভালো করে মিশিয়ে ব্যবহার করতে পারেন।

লবণপানি: যারা বেশি ঝামেলায় যেতে চান না, তারা হালকা গরম পানিতে এক চামচ লবণ মিশিয়ে তা কুলি করতে পারেন। এতে মুখের দুর্গন্ধ দূর হবে।

নিম: যাদের মাড়ি থেকে রক্ত বের হয় বা যারা মুখের ক্ষতিকর ব্যাকটেরিয়া থেকে দূরে থাকতে চান, তারা নিমের দাঁতন ব্যবহার করতে পারেন। বহুকাল আগে থেকেই মুখের সুরক্ষায় প্রাকৃতিক প্রতিষেধক হিসেবে নিম ব্যবহার হয়ে আসছে। নিম দাঁতের গোড়া শক্ত করে।

অন্যান্য: যারা এ ধরনের মাউথওয়াশ ব্যবহার করতে চান না, তারা চাইলে মুখের দুর্গন্ধ দূর করতে জোয়ান চিবিয়ে দেখতে পারেন। এছাড়া জিরাও ভালো কাজে দেয়।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ