রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

সিত্রাংয়ের প্রভাবে চট্টগ্রাম বন্দরে কার্যক্রম বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে চট্টগ্রাম সমুদ্র বন্দরকে ৬ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। একই সঙ্গে জারি করা হয়েছে তিন নম্বর নৌ-বিপদ সংকেত। ইতোমধ্যে বন্দরে সব ধরনের কাজকর্ম বন্ধ রয়েছে।

সোমবার (২৪ অক্টোবর) সকালে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন।

বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্যোগকালীন পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

চট্টগ্রাম বন্দর কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, রোববার মধ্যরাত থেকে চট্টগ্রাম বন্দরে সব ধরনের কাজ বন্ধ রয়েছে। ইতোমধ্যে বহির্নোঙরে থাকা জাহাজগুলোকে নিরাপদ আশ্রয়ে চলে যেতে নির্দেশনা দেওয়া হয়েছে। জেটিতে থাকা সব জাহাজ বের করে দেওয়া হয়। সেগুলোকে নিরাপদে অবস্থান করতে নির্দেশ দেওয়া হয়েছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক বলেন, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে যেহেতু ৬ নম্বর বিপদ সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। এ কারণে আপাতত বন্দরের সব ধরনের কাজকর্ম বন্ধ রয়েছে। চট্টগ্রাম বন্দরে বিশেষ সতর্কতা এলার্ট-৩ জারি করা হয়েছে। ইতোমধ্যে ঘূর্ণিঝড় মোকাবিলায় আমরা সাধ্যমতো সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ