বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

বিশ্বে করোনায় মৃত্যু বেড়েছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩৮ হাজার ১২৮ জন। এ সময় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৬৪৮ জনের।

আজ মঙ্গলবার (২৫ অক্টোবর) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৩ কোটি ৩০ লাখ ৬২ হাজার ২৩৫ জন। মৃত্যু হয়েছে ৬৫ লাখ ৮৩ হাজার ৭১৫ জনের।

অন্যদিকে,গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে ৬৮ জনের এবং শনাক্ত হয়েছে ১৩ হাজার ৯০৬ জনের। একই সময়ে ব্রাজিলে আক্রান্ত ৪ হাজার ৬৩ জন এবং মৃত ৩৩ জন। ইতালিতে আক্রান্ত ১১ হাজার ৬০৫ জন এবং মৃত্যু ৩৯ জনের। গত ২৪ ঘণ্টায় তাইওয়ানে আক্রান্ত ২৬ হাজার ৩৫৭ জন এবং মৃত্যু হয়েছে ৬২ জনের। জাপানে মৃত ৩৫ জন এবং আক্রান্ত ১৬ হাজার ৮৫২ জন। গত ২৪ ঘণ্টায় ফ্রান্সে আক্রান্ত ৬ হাজার ৯০৭ জন এবং মৃত্যু হয়েছে ১২২ জনের।

গত ২৪ ঘণ্টায় রাশিয়ায় করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ৭ হাজার ৩২৯ জন এবং মৃত্যু হয়েছে ৮৯ জনের। একই সময়ে ফিলিপাইনে নতুন করে সংক্রমিত হয়েছেন ১ হাজার ৩৩৪ জন এবং ৩৫ জনের মৃত্যু হয়েছে। দক্ষিণ কোরিয়ায় করোনায় আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৩০২ জন এবং মৃত্যু হয়েছে ১০ জনের।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। ২০২০ সালের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। একই বছরের ১১ মার্চ করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে সংস্থাটি।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ