বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, নিহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের সেন্ট লুইসের একটি হাইস্কুলে বন্দুকধারীর গুলিতে সন্দেহভাজন হামলাকারীসহ কমপক্ষে তিনজন নিহত হয়েছেন। একই ঘটনায় আরও সাতজন আহত হয়েছেন।

সোমবার (২৪ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৯টার দিকে বন্দুকধারী সেন্ট্রাল ভিজ্যুয়াল অ্যান্ড পারফর্মিং আর্টস হাই স্কুলে প্রবেশ করে।

স্কুল ভবনের গেট বন্ধ ছিল এবং সন্দেহভাজন হামলাকারী কীভাবে প্রবেশ করেছিল, সে বিষয়ে এখনো জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, বন্দুকধারীর অস্ত্রটি হামলা চালানোর সময় হঠাৎ আটকে যাওয়ায় অনেকের প্রাণ রক্ষা হয়েছে।

সেন্ট লুইস পাবলিক স্কুল কর্তৃপক্ষ বলছে, পুলিশ বন্দুকধারীকে ‘দ্রুত থামিয়েছে’।

১৯ বছর বয়সী হামলাকারীকে স্কুলের সাবেক ছাত্র হিসেবে চিহ্নিত করেছে পুলিশ। পুলিশের সাথে গুলি বিনিময়ে পরে সেই ছাত্রের মৃত্যু হয়। প্রায় ৪০০ শিক্ষার্থীর স্কুলটিতে হামলা চালানোর পেছনে তার উদ্দেশ্য সম্পর্কে স্পষ্ট জানা যায়নি।

পুলিশ স্থানীয় জানায়, এক কিশোরীর ঘটনাস্থলে স্কুলের ভিতরেই মৃত্যু হয়। এ ছাড়া এক নারী হাসপাতালে নেওয়ার পর মারা গেছেন।

স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, আহত সাতজনের মধ্যে তিনজন মেয়ে এবং চারজন ছেলে। তবে তারা আশঙ্কামুক্ত।

শহরটির পুলিশ কমিশনার মাইকেল স্যাক জানায়, পুলিশ কর্মকর্তা যখন ঘটনাস্থলে এসেছিলেন, তখন আক্রমণকারীর কাছে লম্বা বন্দুক ছিল। ওই সময় ছাত্ররা স্কুল থেকে পালিয়ে যাচ্ছিল।

তিনি বলেন, স্কুলের সাতজন নিরাপত্তা কর্মী অন্যান্য কর্মীদের দ্রুত অবহিত করেছে এবং পুলিশের সঙ্গে যোগাযোগ করেছে।

তিনি আরও বলেন, বন্দুকধারীকে শতাধিক বুলেট বহন করতে দেখা গেছে, যা প্রায় এক ডজন উচ্চ-ক্ষমতার ম্যাগাজিনে সাজানো ছিল। পরিস্থিতি আরও খারাপ হতে পারত।

তিনি আরও বলেন, এটি আমাদের সবার জন্য একটি হৃদয় বিদারক দিন। এফবিআই কর্মকর্তারা তদন্তে সহায়তা করছে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ