মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

ইমেইল অ্যাকাউন্ট হ্যাক হলে যা করবেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আপনার গুগল অ্যাকাউন্টে যদি ভিন্ন কোন ধরনের নোটিশ বা আপনার অনুমতি ছাড়া কোনো ডিভাইস থেকে অ্যাকাউন্ট লগইনের মেসেজ আসে তাহলে বুঝে নিতে হবে জিমেইল অ্যাকাউন্ট হ্যাক হতে যাচ্ছে। কিংবা হ্যাক হয়েছে। এ ধরনের ঘটনা ঘটলে সাথে সাথেই কয়েকটি পদক্ষেপ নিলে হ্যাক হওয়ার হাত থেকে বাচাঁতে পারবেন।

১। প্রথমেই সর্বশেষ কানেক্ট হওয়া ডিভাইসের তালিকা দেখে নিতে হবে। নিশ্চিত হতে হবে আপনার ব্যবহৃত স্মার্টফোন, ল্যাপটপ ও পিসি থেকে লগইন করা আছে কিনা।

২। এরপর সাথে সাথেই ই-মেইলের পাসওয়ার্ড পরিবর্তন করতে হবে।

৩। যে কোম্পানির তৈরিকৃত ইমেইল ব্যবহার করছেন, তাদের বিষয়টি অবহিত করতে হবে।

৪। পরবর্তীতে আপনার লিস্টে থাকা সবাইকে দ্রুততার সঙ্গে মেইল হ্যাক হওয়ার বিষয়টি জানিয়ে দিতে হবে, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।

৫। যদি আপনার এই ইমেইল অ্যাড্রেসটি খুব বেশি প্রয়োজনীয় না হয়, তাহলে এটি বন্ধ করে নতুন একটি খোলাই ভালো।

৬। অথবা ইমেইল অ্যাড্রেসটির টু স্টেপ ভেরিফিকেশন চালু করে নিতে হবে। ফলে আনঅথোরাইসড কোনো স্থান থেকে কেউ এটি ব্যবহারের চেষ্টা করলে আপনার অনুমতি চাইবে। তখন হ্যাক হওয়ার হাত থেকে রক্ষা করতে পারবেন।

৭। অ্যান্টিভাইরাস ব্যবহার করে কম্পিউটারকে ম্যালওয়্যারের থেকে রক্ষা করতে পারেন। এসব ম্যালওয়্যারের কারণেও অনেক সময় ইমেইল অ্যাকাউন্ট হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে।

৮। মেইলের সিকিউরিটি কোয়েশ্চেন এর প্রতিটির উত্তর দিয়ে রাখতে হবে। এসব ঠিকঠাক থাকলে অ্যাকাউন্ট হ্যাক হলেও ফিরে পাওয়ার সম্ভাবনা থাকে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ