বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

ফিলিপাইনে ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিপাইনে ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় মঙ্গলবার ১০টা ৫৯ মিনিটে উত্তর ফিলিপাইনের উঁচু শহর ডোলোরেসের কাছে এ শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে, যা রাজধানী ম্যানিলা থেকে ৩৩০ কিলোমিটার (২০৫ মাইল) দক্ষিণে অনুভূত হয়েছিল।

ইউএস জিওলজিক্যাল সার্ভিস জানিয়েছে, ভূমিকম্পে আতঙ্কিত বাসিন্দারা রাস্তায় নেমে আসে এবং একটি হাসপাতালের বেশ ক্ষতি করেছে।

ভূমিকেন্দ্রের প্রায় ৬০ কিলোমিটার (৩৭ মাইল) উত্তরে বাটাক শহরের ২০০ শয্যার মারিয়ানো মার্কোস মেমোরিয়াল হাসপাতাল থেকে রোগীদের সরিয়ে নেওয়া হয়েছে।

ডোলোরেস শহরের পুলিশ অফিসার জেফরি ব্লেন্স বলেছেন, আতঙ্কে বাসিন্দারা দৌড়ে বাইরে আসে এবং বিল্ডিংগুলো কাঁপছিল।

ভূমিকেন্দ্র থেকে ১০০ কিলোমিটারেও বেশি দূরে এপারি পৌরসভার একজন সদ্যে ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টারের (ইএমএসসি) ওয়েবসাইটে পোস্ট করেছেন যে এটি তাদের অভিজ্ঞতার মধ্যে সবচেয়ে ব্যাপক কম্পন ছিল।

স্থানীয় ফায়ার সার্ভিসের অফিসিয়াল ফেসবুক পেজে হাসপাতালের কিছু কক্ষের ধসে পড়া ছাদ এবং বাইরের ড্রাইভওয়েতে চেয়ারে বসে থাকা কয়েক ডজন রোগী ছবি পোস্ট করা হয়েছে।

হাসপাতালের কর্মী টম তাবিজে ফোনে বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ‘কর্তৃপক্ষ বিল্ডিংয়ের অখণ্ডতা পরীক্ষা করার সময় আমাদের বিল্ডিং ছেড়ে চলে যেতে বাধ্য করেছে… আমরা বর্তমানে ক্ষয়ক্ষতির একটি মূল্যায়ন পরিচালনা করছি,”

আবরা প্রদেশের বেসামরিক প্রতিরক্ষা অফিস, যেখানে ডোলোরেস অবস্থিত, বলেছে যে হতাহতের কোনো তাৎক্ষণিক খবর পাওয়া যায়নি, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ সকাল পর্যন্ত জানা যাবে না।

আবরা উদ্ধারকারী জোয়েল ডি লিওন ফোনে এএফপিকে বলেছেন, ‘আমরা এখন ভূমিকম্পের প্রভাবে ক্ষয়ক্ষতি নিরুপণ করতে পারছি না, কারণ এটি রাতের সময় এবং আমরা জনগণের নিরাপত্তার কথাও ভাবছি।’

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ