শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চার ঘণ্টা বন্ধ থাকার পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার বিকেল ৫টার দিকে মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর দিয়ে যাওয়া রেললাইনে গাছ পড়ে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

পরে রাত সোয়া ৯টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। শ্রীমঙ্গল স্টেশনে চট্টগ্রাম থেকে সিলেটগামী আন্তনগর পাহাড়িকা এক্সপ্রেস ও সাতগাঁও স্টেশনে ঢাকা থেকে সিলেটগামী কালনী এক্সপ্রেস আটকা পড়ে।

কমলগঞ্জ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার কবির আহমেদ বলেন, লাউয়াছড়ায় রেললাইনে বড় গাছ পড়ার কারণে ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। এ সময় শ্রীমঙ্গল স্টেশনে পাহাড়িকা এক্সপ্রেস ও সাতগাঁও স্টেশনে কালনী এক্সপ্রেস ট্রেন আটকা পড়ে। পরে গাছ সরানো হলে চার ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার শাখাওয়াত হোসেন জানান, গাছ সরানোর পর রাত সোয়া ৯টার দিকে ট্রেন চলাচল শুরু হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ