বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

চিনি রপ্তানিতে নিষেধাজ্ঞা বাড়াল ভারত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চিনি রপ্তানিতে নিষেধাজ্ঞা আরও এক বছর বাড়িয়েছে বিশ্বের শীর্ষ চিনি উৎপাদনকারী দেশ ভারত। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

কেন্দ্রীয় সরকারের বিজ্ঞপ্তির বরাতে প্রতিবেদনে বলা হয়, চলতি মাস থেকে চিনি রপ্তানিতে নিষেধাজ্ঞা আরও এক বছর বাড়ানো হলো। আগামী ২০২৩ সালের অক্টোবর পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

দেশটির শিল্প কর্মকর্তাদের বরাতে প্রতিবেদনে জানানো হয়, ভারতে চলতি বছর রেকর্ড পরিমাণ চিনি উৎপাদনের প্রত্যাশা করা হয়েছে। প্রত্যাশা অনুযায়ী উৎপাদন হলে প্রায় আট মিলিয়ন টন চিনি রপ্তানির সিদ্ধান্ত আসতে পারে।

ভারত গত মে মাসে চিনি রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করে; যা চলতি বছরের অক্টোবর পর্যন্ত বহাল রাখা হয়েছিল। মূলত, চিনির দামে লাগাম টানতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ