মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

দিনাজপুর-রংপুর বাস বন্ধ, দুর্ভোগে যাত্রীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দিনাজপুর থেকে সব রুটে বাস চলাচল স্বাভাবিক থাকলেও শনিবার (২৯ অক্টোবর) দ্বিতীয় দিনের মতো দিনাজপুর-রংপুর বাস চলাচল বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন রংপুর রুটের যাত্রীরা।

দিনাজপুর থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস সৈয়দপুর পর্যন্ত এলেও সৈয়দপুর-রংপুর বাস চলাচল বন্ধ।

বাস টার্মিনালগুলোতে গিয়ে দেখা যায়, দিনাজপুর থেকে রংপুর-কুড়িগ্রাম-লালমনিরহাটের যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। যাত্রীরা বাস টার্মিনালে এসে বাধ্য হয়ে বিকল্প পথে রওনা হচ্ছেন।

বৃদ্ধ নুরুজ্জামান জানান, তার সন্তান রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। রংপুরে যাওয়া তার খুবই জরুরি। কিন্তু যেতে পারবেন না জেনে হতাশ তিনি।

ঢাকাসহ দূরপাল্লার বাসগুলো দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়ক দিয়ে যথারীতি চলাচল করছে। তবে যাত্রী সংখ্যা কম।

প্রসঙ্গত, রংপুরে জেলা মোটর মালিক সমিতি ৩৬ ঘণ্টার ধর্মঘট ডেকেছে। শুক্রবার ভোর ৬টা থেকে শুরু হওয়া এই ধর্মঘট শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে। এ সময় বাস, মিনিবাস, মাইক্রোবাস ও ট্রাক চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে তারা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ