বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

ইউক্রেন নিয়ে আলোচনায় প্রস্তুত রাশিয়া: ল্যাভরভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন ইস্যুতে পাশ্চাত্যের সঙ্গে আলোচনায় বসতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রস্তুত আছেন বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।

মস্কোতে রোববার একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আমরা উত্তেজনা প্রশমনের জন্য পাশ্চাত্যের সঙ্গে আলোচনা করতে প্রস্তুত।

বিশেষ করে প্রেসিডেন্ট পুতিন এখনো ইউক্রন ইস্যুতে আলোচনায় বসতে রাজি আছেন। খবর আনাদোলু ও তাস’র।

ল্যাভরভ আলোচনার বিষয়বস্তু সম্পর্কে বলেন, সম্ভাব্য সংলাপে সমতার ভিত্তিতে ও বাস্তবতার নিরিখে আলোচনা হলে সমস্যার সমাধান হবে।

রুশ পররাষ্ট্রমন্ত্রী দাবি করেন, প্রেসিডেন্ট পুতিন গত আট মাসে বহুবার বলেছেন, রাশিয়া আলোচনার দরজা বন্ধ করেনি। কিন্তু পাশ্চাত্যের সরাসরি নির্দেশে ইউক্রেন আলোচনা থেকে বেরিয়ে গেছে।

পুতিন ইউক্রেনের পূর্বাঞ্চলীয় রুশ ভাষাভাষি অধ্যুষিত দোনবাস অঞ্চলকে বেসামরিকীকরণের লক্ষ্যে গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করেন।

আমেরিকা ও ইউরোপীয় দেশগুলো এ অভিযানকে ‘পুতিনের ভূমি জবরদখল’ বলে উল্লেখ করেছে। এসব পশ্চিমা দেশ মস্কোর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে। তবে রাশিয়া বলছে, ইউক্রেন মস্কোর দাবি মেনে না নিলে সামরিক অভিযান বন্ধ হবে না। এসব দাবির মধ্যে রয়েছে, ইউক্রেনকে এ অঙ্গীকার করতে হবে যে, সে কখনো ন্যাটো জোটে যোগ দেবে না।

-এএ