বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

বলসোনারোকে হারিয়ে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফার ভোটে খুব অল্প ব্যবধানে জইর বলসোনারোকে হারিয়ে শেষ হাসি হাসলেন ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বামপন্থী প্রার্থী লুইজ ইনাসিও লুলা দা সিলভা।

দেশটির নির্বাচন কর্তৃপক্ষের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, রোববার (৩০ অক্টোবর) দ্বিতীয় ধাপের ভোট গণনা শেষে লুলা দা সিলভা পেয়েছেন ৫০ দশমিক ৮ শতাংশ ভোট আর ৪৯ দশমিক ২ শতাংশ ভোট পেয়েছেন বলসোনারো।

এর আগে, গত ২ অক্টোবর অনুষ্ঠিত প্রথম দফার প্রেসিডেন্ট নির্বাচনে লুলা ৪৮ শতাংশ ও বলসোনারো ৪৩ শতাংশ ভোট পান। নিয়ম অনুযায়ী কোনো প্রার্থীই ৫০ শতাংশের বেশি ভোট না পাওয়ায় দ্বিতীয় ধাপে ভোট দেন দেশটির ভোটাররা।

বিবিসির খবরে বলা হয়, বলসোনারো ভোট গণনার প্রথম রাউন্ডে এগিয়ে ছিলেন। কিন্তু লুলা শেষ রাউন্ডে বলসোনারোকে ছাপিয়ে যান। ৯০ শতাংশের বেশি ভোট গণনা পর্যন্ত ব্যবধান ধরে রাখেন লুলা। ইতোমধ্যে বলসোনারোর সমর্থকদের মধ্যে উত্তেজনা কমে আসতে দেখা গেছে। এরপর ধীরে আরও ব্যবধান বাড়িয়ে নেন লুলা।

লুলার সমর্থক অবসরপ্রাপ্ত সরকারি কর্মী লুইজ কার্লোস গোমেস বলেন, তিনি (লুলা) দরিদ্রদের জন্য সেরা, বিশেষ করে গ্রামাঞ্চলের জন্য।

নির্বাচনে জয় পাওয়ার পরপরই লুলা দা সিলভাকে অভিনন্দন জানিয়ে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ টুইটারে এক পোস্টে লিখেছেন, দুই নেতা দুই দেশের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক নতুন করে ঠিক করবেন।

নির্বাচনে ফল ঘোষণার পরপরই এক বিবৃতিতে লুলাকে অভিনন্দন জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়েছে।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো টুইটারে এক পোস্টে লুলা দা সিলভাকে অভিনন্দন জানিয়ে নির্বাচনের পরিবেশের কথা তুলে ধরেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ