বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

সমুদ্রে নৌ চলাচলে নিরাপত্তা নিশ্চিত করতে ইউক্রেনের প্রতি আহ্বান পুতিনের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের সাথে করা শস্য রপ্তানি চুক্তি স্থগিতের ঘোষণা দেয়ার পর সোমবার সমুদ্রে নৌ চলাচলের নিরাপত্তার নিশ্চয়তা দিতে ইউক্রেনের প্রতি আহ্বান জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

একটি নিরাপদ শিপিং করিডোর ইউক্রেনের অপব্যবহারের অভিযোগ তুলে মস্কো এ চুক্তি স্থগিত রাখার ঘোষণা দেয়। খবর এএফপি’র।

পুতিন এক সংবাদ সম্মেলনে বলেন, ‘ইউক্রেনকে অবশ্যই নিশ্চয়তা দিতে হবে যে সেখানে বেসামরিক জাহাজের নিরাপত্তার জন্য কোনো হুমকি থাকবে না।’

তিনি রাশিয়ার ক্রিমিয়া নৌবহরে হামলার জন্য এ করিডোর ব্যবহার করার জন্য কিয়েভকে দায়ী করেন, যা মস্কোকে ইউক্রেনের খাদ্য রপ্তানির অনুমতি দেওয়া একটি চুক্তি স্থগিত করতে প্ররোচিত করে।

পুতিন বলেন, ‘কৃষ্ণ সাগরে নৌবহর লক্ষ্য করে ইউক্রেন এই হামলা চালায়। সেখানে তারা আমাদের জাহাজ ও বেসামরিক নৌযানগুলোকে বিপদের মুখে ফেলে দেয়।’

পুতিন বলেন, ‘এটি আমাদের জাহাজ ও বেসামরিক নৌযানের জন্য একটি হুমকি।’

তিনি জোর দিয়ে বলেন, ‘রাশিয়া চুক্তিটি থেকে একেবারে বেরিয়ে না আসলেও এতে তাদের অংশগ্রহণ স্থগিত করেছে।’

তুরস্ক ও জাতিসংঘের মধ্যস্থতায় গত জুলাইয়ে রাশিয়া ও ইউক্রেন একটি চুক্তি স্বাক্ষর করে। ইউক্রেন সংঘাতের ফলে সৃষ্ট বৈশ্বিক খাদ্য সঙ্কট এড়ানোর প্রয়োজনীয়তায় কিয়েভ থেকে অত্যাবশকীয় খাদ্য শস্য রপ্তানির বাধা দূর করতে চুক্তিটি করা হয়েছিল।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ