বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

বেশিরভাগ সাংবাদিক হত্যারই বিচার হয় না: জাতিসংঘ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের বেশিরভাগ সাংবাদিক হত্যার বিচার হয় না বলে জানিয়েছে জাতিসংঘ। বুধবার (২ নভেম্বর) জাতিসংঘের একটি সংস্থার পক্ষ থেকে এমনটি জানানো হয়। খবর এএফপি’র।

জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক প্রতিষ্ঠান ইউনেস্কোর পক্ষ থেকে বলা হয়, বিশ্বের ৮৬ শতাংশ সাংবাদিক হত্যারই বিচার হয় না। সাংবাদিকদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের যথাযথ তদন্ত এবং অপরাধীদের চিহ্নিত ও দোষী সাব্যস্ত করার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করার জন্য বিশ্বের দেশগুলোর প্রতি আহ্বানও জানায় জাতিসংঘ।

ইউনেস্কোর মহাপরিচালক অড্রে আজুলে একটি বিবৃতিতে লেখেন, অমীমাংসিত মামলার এমন বিস্ময়কর সংখ্যা থাকলে মতপ্রকাশের স্বাধীনতা রক্ষা করা যায় না।

তবে গত দশকের চেয়ে সাংবাদিক হত্যার দায়মুক্তির হার ৯ শতাংশ কমে যাওয়ার বিষয়টিকে স্বাগত জানিয়েছে ইউনেস্কো।

ইউনেস্কোর প্রতিবেদনে বলা হয়, ২০২০ ও ২০২১ সালের ১১৭ সাংবাদিককে কাজ করার সময় হত্যা করা হয়েছে। আর ৯১ জনকে হত্যা করা হয়েছে যখন তারা কাজে ছিলেন না। এরমধ্যে বেশ কয়েকজনকে পরিবার ও সন্তানদের সামনেই হত্যা করা হয়।

জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক প্রতিষ্ঠানটি জানায়, জাতীয় গণমাধ্যম আইন ও নীতি প্রণয়ন এবং বাস্তবায়নের জন্য তারা বিভিন্ন দেশের সঙ্গে কাজ করছে। এছাড়া সাংবাদিকদের ওপর হামলার ঘটনা তদন্তের জন্য জাতিসংঘের এই সংস্থাটি বিচারক ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও প্রশিক্ষণ দিচ্ছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ