রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

হতাশার মধ্যে নবজাগরণ সৃষ্টি করতে হবে : মাওলানা মাহফুজুল হক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাবুস সালাম ফাউন্ডেশন মিলনায়তনে শায়খুল হাদীস পরিষদ উত্তরা জোনের উদ্যোগে "আকাবীরে দেওবন্দের চিন্তাধারা ও আজকের প্রেক্ষিত" শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল (১লা নভেম্বর ২২) মঙ্গলবার উত্তরা জোনের আহ্বায়ক মুফতি আনীসুর রহমানের সভাপতিত্বে সদস্য সচিব মুফতি নেয়ামতুল্লাহ আমীন ও মাওলানা মুর্শিদ সিদ্দিকীর যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়খুল হাদীস পরিষদের প্রধান পৃষ্ঠপোষক ও বেফাক মহাসচিব মাওলানা মাহফুজুল হক।

প্রধান আলোচক হিসেবে আলোচনা পেশ করেন দারুল উলুম করাচির নায়েবে মুফতি, সিনিয়র মুহাদ্দিস মুফতি আব্দুল মান্নান। বিশেষ অতিথি হিসেবে আলোচনা পেশ করেন বিশিষ্ট দাঈ ও ইকরা টিভি ইউকের আলোচক মুফতি আব্দুল মুনতাকিম, শায়খুল হাদীস পরিষদের আহ্বায়ক মাওলানা তাফাজ্জুল হক আজিজ, বাইতুল উলুম, ঢালকানগর মাদরাসার মুফতি হাবীবুল্লাহ মিসবাহ। সভাতে "আকাবীরে দেওবন্দের চিন্তাধারা ও আজকের প্রেক্ষিত" বিষয়ে লিখিত বক্তব্য পেশ করেন জহির ইবনে মুসলিম।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মাহফুজুল হক বলেন, শায়খুল হাদীস পরিষদ সারাদেশে আকাবীরে দেওবন্দের চিন্তাধারা নিয়ে ব্যাপক আলোচনার মধ্য দিয়ে হতাশাজনক পরিস্থিতিতে এক নবজাগরণ সৃষ্টি করবে। এ সময় তিনি আকাবীরে দেওবন্দের কর্মপদ্ধতিকে বৈপ্লবিকধারা হিসেবে আখ্যা দেন।

আলোচনা সভায় আরও আলোচনা করেন মারকাজুশ শায়খ জাকারিয়ার প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি মিজানুর রহমান সাঈদ, শায়খুল হাদীস রহমাতুল্লাহি আলাইহির সাহেবজাদা মাওলানা মাহবুবুল হক, টঙ্গী দারুল উলুম সাতাশ মাদরাসার মুহতামিম মুফতি মাসুদুল করীম, বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগরীর সভাপতি মাওলানা আতাউল্লাহ আমীন, শায়খুল হাদীস পরিষদের সদস্য সচিব মাওলানা হাসান জুনাইদ, মাদরাসাতুর রহমানের মুহতামিম মাওলানা বখতিয়ার হুসাইন সরদার, মাওলানা নুরুল ইসলাম কাসেমি, ৫০ নং ওয়ার্ড উলামা পরিষদের সভাপতি মাওলানা জাকির হুসাইন কাসেমী, ৪৯ নং ওয়ার্ড উলামা পরিষদের সভাপতি মাওলানা আব্দুস সাত্তার,সেক্রেটারি মুফতি জহির ইবনে মুসলিম,দারুণ আজহার মডেল মাদরাসার প্রিন্সিপাল অধ্যাপক মাওলানা সাইফুদ্দিন আহমেদ খন্দকার,বিশিষ্ট লেখক ও গবেষক সৈয়দ শামসুল হুদা, মাওলানা নাজমুল হাসান, আমিরুদ্দীন ফয়েজি প্রমুখ।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ