বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

ইসলাম গ্রহণ করলেন সাবেক বক্সার এন্ড্র ট্যুট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ তানভীর রহমান

আমেরিকার সাবেক বক্সার এন্ড্র টুট ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। গত ২৪ অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি ইসলাম গ্রহণের ঘোষণা দেন।নিজের টুইটার পেজে একটি ভিডিও শেয়ার করেন যেখানে তাকে মসজিদে নামায আদায় করতে দেখা যায়।৩৫ বছর বয়সী এন্ড্র টুট ভিডিওর শিরোনামে লিখেছেন,“এটা (নামায)অন্তরের সন্জীবণী শক্তি।হৃদয়ের নূর।”

ইসলাম গ্রহণের বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করে লিখেন,“আমি একজন মুসলিম। একজন খ্রিষ্টান যে কিনা শান্তি প্রতিষ্ঠা এবং
অনৈতিকতার বিরুদ্ধে নীতিগত যুদ্ধের ব্যপারে বিশ্বাস রাখে তার উচিৎ ধর্ম পরিবর্তন করা।”

উল্লেখ্য, ইতিপূর্বে তিনি বলেছিলেন, ইসলামই পৃথিবীর শেষ এবং সত্য ধর্ম।নামাযের ভিডিও প্রকাশের মাধ্যমে তিনি যে ইসলাম গ্রহণের সত্যায়নই করলেন।এন্ড্র টুট বলেন,“ঘরের কার্যাদির মাঝে নারীদের সীমাবদ্ধ রাখা উচিৎ।তাদের যেন গাড়ি চালানোর অনুমতি না দেয়া হয়।”তিনি নারীদের পুরুষের অধীনস্ত হবার মত পোষণ করেন।

এন্ড্রর বক্তব্য হল,“১৮-১৯ বছরে ধর্ষিত মেয়েদের নিজের সম্ভ্রমের হেফাজত করা উচিৎ।”

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ