বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

পাকিস্তানজুড়ে বিক্ষোভের ডাক দিল ইমরান খান সমর্থকরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের লংমার্চে গুলির ঘটনায় তিনিসহ দলের কয়েকজন নেতা আহত এবং এক কর্মী নিহত হওয়ার পর দেশজুড়ে বিক্ষোভ করার ঘোষণা দিয়েছে পাকিস্তান তেহরিক-ই ইনসাফ (পিটিআই)।

এক টুইটবার্তায় পিটিআই নেতা আসাদ উমর বলেন, শুক্রবার জুমার নামাজের পর তার দল দেশজুড়ে প্রতিবাদে নামবে। ইমরান খানের দাবি পূরণ না হওয়া পর্যন্ত বিক্ষোভ চলবে।

এদিকে পাঞ্জাবের বার কাউন্সিলও (পিবিসি) শুক্রবার ইমরান খান হত্যা প্রচেষ্টার প্রতিবাদে প্রদেশজুড়ে আদালত বয়কটের ঘোষণা দিয়েছে।

এক বিবৃতিতে বলা হয়েছে, আইনজীবীরা শুক্রবার আদালতে হাজিরা দেবে না। ইমরানের ওপর হামলা স্পষ্টতই বিচার ও নিরাপত্তার দায়িত্বে থাকা প্রতিষ্ঠানগুলোর ব্যর্থতা।

বৃহস্পতিবার পাঞ্জাবে ওয়াজিরাবাদের সমাবেশে ইমরানের ওপর হামলার পর পরই পাকিস্তানজুড়ে পিটিআইয়ের কর্মী ও সমর্থকরা প্রতিবাদে নামে। তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এতে বিভিন্ন শহরে ব্যাপক যানজট সৃষ্টি হয়।

হামলার ঘটনায় ইমরানের পায়ে একাধিক গুলি লাগে। গুলিবিদ্ধ ইমরানকে লাহোরের শওকত খানম হাসপাতালে নেওয়া হয়। তার চিকিৎসক ফয়সাল সুলতান জানিয়েছেন, পিটিআই চেয়ারম্যান ইমরান খানের অবস্থা স্থিতিশীল। তিনি ভালো হয়ে উঠছেন। সূত্র: ডন নিউজ

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ