বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

হত্যার পরিকল্পনার কথা একদিন আগেই জানতে পারি: ইমরান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: হামলায় গুলিবিদ্ধ হওয়ার পর প্রথমবারের মতো মুখ খুললেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের চেয়ারম্যান ইমরান খান।

শুক্রবার (৩ নভেম্বর) জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি এ কথা বলেন। দ্য ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

চেয়ারম্যান ইমরান খান বলেন, একদিন আগেই জানতে পেরেছিলাম যে আমাকে হত্যা করা হতে পারে। সেটা ওয়াজিরাবাদ ও গুজরাটের মধ্যে কোথাও হতে পারে।

বক্তব্যের শুরুতেই ইমরান ক্ষমতাসীন সরকারের সমালোচনা করেন ও অনাস্থা প্রস্তাবের মাধ্যমে কীভাবে তার সরকারকে ক্ষমতাচ্যুত করা হয়েছিল সে বিষয়েও ক্ষোভ প্রকাশ করেন।

পিটিআই চেয়ারম্যান বলেন, বর্তমান সরকারি দল কখনোই অনাস্থার পদক্ষেপে হারাতে পারতো না। এক্ষেত্রে সফল হতে তারা অর্থ ব্যবহার করেছে। পিটিআই সরকারেরও সেই সক্ষমতা ছিল কিন্তু সে পথে আমরা যাইনি।

এদিকে, ইমরান খানের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ শুরু হয়েছে পাকিস্তানজুড়ে। এরই মধ্যে ইমরান খানের সমর্থকরা দেশের বিভিন্ন স্থানের রাস্তা দখলে নিয়েছে।

পিটিআই সমর্থকরা খাইবার-পাখতুনখোয়ার (কে-পি) পেশোয়ার টোল প্লাজায় জড়ো হতে শুরু করেছে। সেখানে তারা বিক্ষোভ করবে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে রাওয়ালপিন্ডির চকবেলি মোড় থেকে জিটি রোড অবরুদ্ধ করা হয়েছে। মূলত পিটিআই প্রধানকে হত্যা চেষ্টার বিরুদ্ধে সহিংস বিক্ষোভ শুরু হয়েছে দেশটিতে।

এর আগে ইসলামাবাদ অভিমুখে পিটিআই’র লংমার্চের সপ্তম দিনে গুজরানওয়ালার আল্লাহওয়ালা চকে ইমরান খানকে লক্ষ্য করে গুলি চালানো হয়। এতে ইমরানসহ বেশ কয়েকজন গুলিবিদ্ধ হন।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ