বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

বিশ্বে করোনায় আরও ৮৬৬ মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সবশেষ ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু ও নতুন রোগী শনাক্ত- দুটোই কমেছে। এ সময়ে করোনায় মারা গেছেন ৮৬৬ জন। একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে ২ লাখ ৩১ হাজার ৩০৬ জন।

সবমিলিয়ে বিশ্বে করোনায় মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৬৬ লাখ ৪ হাজার ২২৩ জনে। এছাড়া শনাক্ত বেড়ে হয়েছে ৬৩ কোটি ৭২ লাখ ৩৯ হাজার ৮১৫ জন।

আজ শনিবার (৫ নভেম্বর) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ১৪৮ জন। দেশটিতে এ সময়ে করোনা রোগী শনাক্ত হয়েছে ২১ হাজার ৩১২ জন। বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত ৯ কোটি ৯৬ লাখ ২ হাজার ৪৭৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে মারা গেছেন ১০ লাখ ৯৮ হাজার ৩৮ জন।

দৈনিক সংক্রমণে শীর্ষে থাকা দক্ষিণ কোরিয়ায় গত ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছে ৪৩ হাজার ৪২৪ জন। এ সময়ে দেশটিতে করোনায় মারা গেছেন ৩৫ জন। এ নিয়ে দক্ষিণ কোরিয়ায় করোনায় মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৩১৫ জনে। এছাড়া দেশটিতে এখন পর্যন্ত মোট রোগী শনাক্ত হয়েছে ২ কোটি ৫৭ লাখ ৬০ হাজার ৭০১ জন।

এছাড়া ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ২৯ হাজার ৪৩৮ জন এবং মারা গেছেন ৭৮ জন। ব্রাজিলে এ সময়ে করোনা রোগী শনাক্ত হয়েছে ২ হাজার ৭৩৮ জন এবং মারা গেছেন ৬৮ জন। সবশেষ ২৪ ঘণ্টায় জাপানে ৩৪ হাজার ৬৪ করোনা রোগী শনাক্ত হয়েছে এবং ৫৯ জন মারা গেছেন। রাশিয়ায় এ সময়ে করোনা সংক্রমিত হয়েছেন ৬ হাজার ১৪৯ জন এবং মারা গেছেন ৭১ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ