বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

কিশোরগঞ্জে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কিশোরগঞ্জের কুলিয়ারচরে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারীসহ দুইজন নিহত হয়েছেন।

রোববার (৬ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের উপজেলার ছয়সূতি নওগাঁও ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, ঢাকা থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে ছেড়ে আসা সৌখিন পরিবনের একটি বাস কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের কুলিয়ারচর উপজেলার নওগাঁও ব্রিজ এলাকায় কিশোরগঞ্জ থেকে ভৈরবের উদ্দেশ্যে ছেড়ে আসা সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশ এসে এলাকাবাসীর সহায়তায় গুরুতর আহত অটোরিকশার তিন যাত্রীকে উদ্ধার করে বাজিতপুরের ভাগলপুর জহিরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করে জানান, সিএনজিচালিত অটোরিকশায় বাসের ধাক্কায় নারীসহ দুইজনের মৃত্যু হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ