বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

করোনার সব বিধিনিষেধ তুলে নিলো আরব আমিরাত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনাভাইরাস সংক্রান্ত সকল ধরনের বিধিনিষেধ তুলে নিয়েছে সংযুক্ত আরব আমিরাত। এখন থেকে এ দেশটিতে মাস্ক পরা এবং সামাজিক দূরত্ব মেনে চলার মতো বাধ্যবাধকতা থাকছে না।

স্থানীয় সময় রোববার (৬ নভেম্বর) সংবাদমাধ্যম খালিজ টাইমস এবং দ্য নিউজ ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এদিকে সরকারের এ ঘোষণার পর সোমবার (৭ নভেম্বর) থেকেই নতুন নিয়ম আরব আমিরাতে কার্যকর হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাত সরকার ঘোষণা করছে যে, মসজিদ, উন্মুক্ত জায়গা, উপাসনালয় এবং আবদ্ধ স্থানগুলোতে এখন থেকে ফেসমাস্ক পরা ঐচ্ছিক।

সংবাদমাধ্যমগুলো বলছে, করোনার নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর সরকারি স্থাপনা এবং অফিসে প্রবেশের জন্য গ্রিন পাসের প্রয়োজন হচ্ছে না।

উল্লেখ্য, বৈশ্বিক বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র সংযুক্ত আরব আমিরাত। ২০২০ সালে করোনা শুরুর পর দেশটিতে নানা বিধিনিষেধ জারি করা হয়। আড়াই বছরেরও বেশি সময় পর বিধিনিষেধ পুরোটাই তুলে নেওয়া হলো।

-এসআর

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ