বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

খেরসন থেকে সৈন্য প্রত্যাহারের নির্দেশ রাশিয়ার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের খেরসন নগরী থেকে নিজেদের সৈন্য প্রত্যাহারের নির্দেশ দিয়েছে রাশিয়া। যুদ্ধ শুরুর পর থেকে এই একটি মাত্র শহর ভ্লাদিমির পুতিনের সৈন্যদের দখলে রয়েছে। খবর আলজাজিরা’র।

গত এক সপ্তাহে ইউক্রেনীয় বাহিনী শহরটির দিকে অগ্রসর হওয়ার পর গত বুধবার রাশিয়া থেকে এই ঘোষণা আসে। এর ফলে যুদ্ধেরে রণকৌশল পরিবর্তনের একটি সম্ভাব্য ইঙ্গিত দেয়।

জেনারেল সেরগেই সুরোভিকিন টেলিভিশনে এক সাক্ষাৎকারে বলেন, পর‌্যাপ্ত রসদ ও জনবল না থাকায় খেরসন শহরে দীর্ঘদিন সৈন্য মোতায়েন রাখা সম্ভব নয়।

রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সেরগেই শোইগু এই মন্তব্যে একমত প্রকাশ করে বলেন, আমি আপনার প্রস্তাবের সঙ্গে একমত পোষণ করছি। সৈন্য প্রত্যাহারের কাজে এগিয়ে যান এবং সৈন্যদের নদীর ওপারে স্থানান্তরে সব রকমের ব্যবস্থা নিন।

খেরসনে রাশিয়ার নিয়োজিত ডেপুটি হেড কিরিল স্ত্রেমাসভ ওই এলাকার বাসিন্দাদের সরে যাওয়ার আহ্বান জানানোর এক সপ্তাহ পরেই তিনি গাড়ি দুর্ঘটনায় মারা যান। তার মৃত্যুর ঘণ্টাখানেক পরেই রাশিয়া সেখান থেকে সৈন্য প্রত্যাহারের ঘোষণা দেয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ