সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

কিশোরগঞ্জে তরুণ আলেম প্রজন্মের সীরাত কনফারেন্স

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাহমুদুল হাসান, বিশেষ প্রতিবেদক: কিশোরগঞ্জের একঝাঁক উদ্যমী তরুণ আলেমদের সংগঠন "তরুণ আলেম প্রজন্মের" উদ্যোগে কিশোরগঞ্জের শিল্পকলা একাডেমিতে সীরাত কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

১২ নভেম্বর শনিবার দুপুর দুইটায় পবিত্র কোরআনের সুমধুর তিলাওয়াত ও মনোমুগ্ধকর নাতে রাসুল দিয়ে শুরু হয়। সীরাত বিষয়ক কুইজ প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সীরাত বিষয়ক বিষয় ভিত্তিক আলোচনার পর রাত ১০ টায় শেষ হয়।

যাদের আলোচনায় মুগ্ধ শ্রোতারা, দ্বীন প্রতিষ্ঠায় নবীজির দাওয়াহ,হিজরত, গাযওয়াহ, ও উম্মাহর শিক্ষা বিষয়ে আলোচনা করেন দেশের স্বনামধন্য আলেমেদ্বীন, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর মহা-পরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভী, নবীজির শিক্ষা দর্শন ও দাওয়াতের ময়দানে তার আদর্শ নিয়ে আলোচনা করেন মাওলানা আব্দুর রাজ্জাক নদভী,সীরাতুন্নাবী সা. ও আজকের তরুন সমাজ এ বিষয়ে আলোচনা করেন স্বপ্নচারী লেখক গবেষক আলেম মাওলানা যাইনুল আবেদিন,নবুওয়াত ও পয়গামে নবুওয়াত এর প্রমাণপঞ্জি বিষয়ে আলোচনা করেন মাওলানা আব্দুল মজিদ, মানব সম্পদ উন্নয়নে রাসুলের পয়গাম বিষয়ে আলোচনা করেন মাওলানা মুসা আল হাফিজ।

বক্তাদের বিষয় ভিত্তিক আলোচনায় উপস্থিত শ্রোতাদেরকে সীরাতের প্রতি আগ্রহী করে। এছাড়াও জনপ্রিয় নাশীদ শিল্পী আবু উবায়দা ও মাহমুদ হুজায়ফার নাতে রাসুল গেয়ে শ্রোতাদের মুগ্ধ করেন।

তরুণ আলেম প্রজন্মের সীরাত কনফারেন্সে দর্শক শ্রোতা হয়ে কিশোরগঞ্জের কয়েক শতাধিক আলেম, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী, শিক্ষাবিদ ও রাজনৈতিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।

প্রত্যেক শ্রোতাদেরকে আয়োজকদের পক্ষ থেকে সীরাত বিষয়ক বই, বৈকালিক নাস্তা উপহার দেয়া হয়েছে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ