শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

সিলেটে আঞ্জুমানের ইজতেমা শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুর রউফ আশরাফ: আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের ৭৭ বছর পূর্তি উপলক্ষে সিলেটে শহরতলীর পারাইরচকের ট্রাক টার্মিনাল চত্বরে আজিমুশ্বান ইজতেমা শুরু হয়েছে। আগামীকাল জুমার পর আখেরি মোনাজাতের মাধ্যমে ইজতেমার সমাপ্তি ঘটবে।

উপমহাদেশের প্রখ্যাত বুজুর্গ শায়খুল ইসলাম আল্লামা লুৎফুর রহমান বর্ণভী রহ.- এর হাতেগড়া অরাজনৈতিক এ সংগঠন আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর ৭৭ বছর পূর্তি উপলক্ষে এ ইজতেমার আয়োজন করা হয়েছে।

এতে বাংলাদেশ ছাড়াও ভারতের দেওবন্দের শীর্ষস্থানীয় উলামায়ে কেরামগণ উপস্থিত রয়েছেন। এবারের ইজতেমার মূল আকর্ষণ বৃহস্পতিবার শেষ রাতে তাহাজ্জুদ, জিকির ও দোয়া। এটি পরিচালনা করবেন বরুণার বর্তমান পীর ও আঞ্জুমানের আমীর আল্লামা রশিদুর রহমান ফারুক বর্ণভী।

আজ বৃহস্পতিবার বাদ ফজর থেকে আমীরে আঞ্জুমান হযরত মুফতি রশীদুর রহমান ফারুক বর্ণভীর হৃদয়ছোঁয়া উদ্বোধনী বয়ানের মধ্য দিয়ে আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর ৭৭ বছর পূর্তি উপলক্ষে আজিমুশ্বান ইজতেমার শুরু হয়।

তবে ১৫ তারিখ রাত থেকেই আমীরে আঞ্জুমান-সহ সিলেটের শীর্ষস্থানীয় উলামা-মাশায়েখের ধাপে ধাপে বয়ানের মধ্য দিয়ে ইজতেমার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে চলে আসছিল। সিলেটের কেন্দ্রীয় ট্রাক টার্মিনালের বিশাল ময়দান মুখরিত হয়ে উঠেছে সর্বস্তরের মুসল্লিয়ানে কেরামের পদচারণায়।

ফজরের পূর্বে শেষ রাতের দুআ-যিকির পরিচালনা করেছেন আমীরে আঞ্জুমানের মেঝো সাহেবযাদা, আঞ্জুমানের কেন্দ্রীয় নায়বে নাযিমে আ'লা হাফেয মাওলানা শেখ সা'দ আহমদ আমীন বর্ণভী।

আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের তথ্যমতে দুই দিনব্যাপী আজিমুশ্বান ইজতেমার প্রথম দিনে বয়ান পেশ করবেন- সায়্যিদ আশহাদ রশীদী, সায়্যিদ মাহমুদ মাদানী, হযরত মাও. আব্দুল মতিন বিন হুসাইন, হযরত মাও. আব্দুল হামিদ, পীর সাহেব মধুপুরী, হযরত মাও. নুরুল ইসলাম খান সুনামগঞ্জী, হযরত মাও. যিকরুল্লাহ খান, আ ফ ম খালিদ হুসাইন, ড. মুশতাক আহমদ, ওবায়দুর রহমান খান নদভী, মুফতি মিযানুর রহমান সাঈদ, হযরত মাও. আবু সাবের আব্দুল্লাহ, হযরত মাও. উবায়দুল্লাহ ফারুক, হযরত মাও. সাজিদুর রহমান সাহেব, হযরত মাও. আব্দুল বাসিত খান সিরাজগঞ্জ, হযরত মাও. মুশতাকুন নবী কাসেমী, হযরত মাও. ফজলুর রহমান খান, হযরত মাও. লুৎফর রহমান ফরায়েজী, হযরত মাও. তাফহিমুল হক, হযরত মাও. আহমদ মায়মুন।

উল্লেখ্য, ১৯৪৪ সালে প্রতিষ্ঠিত এ সংগঠনের ছয় দফা কর্মসূচি হচ্ছে- ইসলামের দাও