শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

রুশ ক্ষেপণাস্ত্র হামলায় বিদ্যুৎবিচ্ছিন্ন কোটি মানুষ: জেলেনস্কি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: নতুন করে দফায় দফায় রুশ ক্ষেপণাস্ত্র হামলার পর ভয়াবহ বিদ্যুৎ সংকটের কবলে পড়েছে ইউক্রেন। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, বর্তমানে তার দেশের এক কোটিরও বেশি মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে।

বৃহস্পতিবার রাতের ভিডিও ভাষণে এমন মন্তব্য করেন তিনি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন।

ভলোদিমির জেলেনস্কি বলেন, এখনও পর্যন্ত এক কোটিরও বেশি ইউক্রেনীয় বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে। সরবরাহ স্বাভাবিক করার জন্য সম্ভাব্য সবকিছু করা হচ্ছে।

ভিন্নিতসিয়া, ওডেসা, সুমি ও কিয়েভ অঞ্চলে বিদ্যুৎ বিভ্রাটের কথা জানান জেলেনস্কি।

কিয়েভের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার সঙ্গে ইয়াসনো জানান, শহরটিকে দিনভর জরুরি ব্ল্যাকআউটের কবলে পড়তে হয়েছে। বড় ধরনের ক্ষতি এড়াতে সিস্টেমটিকে স্থিতিশীল করার চেষ্টা করছেন সংশ্লিষ্ট প্রকৌশলীরা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ