মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৭ জেলায় পানিবন্দি দেড় লক্ষাধিক পরিবার, অর্ধশতাধিক নিহত আজও রাজশাহীতে সারাদেশের বাস চলাচল বন্ধ ফের পাল্টাপাল্টি সংঘর্ষে ইরান-যুক্তরাষ্ট্র মতপার্থক্য থাকতেই পারে, ঐক্য যেন নষ্ট না হয়: প্রধানমন্ত্রী বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ

আশুলিয়াতে মেডিকেল শিক্ষার্থীদের সড়ক অবরোধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সাভারের আশুলিয়ায় মাইগ্রেশনের দাবিতে বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছেন। যার ফলে সড়কের দুই পাশে প্রায় ছয় কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে।

আজ শনিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের আশুলিয়ার নরসিংহপুরের সরকার মার্কেট এলাকায় নাইটিঙ্গেল মেডিকেল কলেজের শিক্ষার্থীরা এ অবরোধ করেন। প্রায় এক ঘণ্টা পর পুলিশের হস্তক্ষেপ সড়ক থেকে সরে যায় শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানান, ১৫ লাখ টাকা খরচ করে ২০১৭ সালে ভর্তি হয়েছেন প্রায় ৪৫ জন শিক্ষার্থী। প্রায় চার বছর অতিবাহিত হয়ে গেছে। ভর্তির পর থেকেই তারা কর্তৃপক্ষকে বলেছেন কলেজ ঠিক করার জন্য। এছাড়া বিএমডিসির রেজিস্ট্রেশন করে দিতে দাবিও জানানো হয়েছে। কিন্তু কিছুই করেনি। তারা কলেজটির এমডির সঙ্গে অনেকবার বসতে চেয়েছেন। কিন্তু এমডি তাদের সঙ্গে বসবেন না বলে জানিয়ে দিয়েছেন। শিক্ষার্থীদের পর্যাপ্ত শিক্ষাদানে ব্যর্থ এ কলেজ। তারা সরকারের হস্তক্ষেপে মাইগ্রেশন চান। তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা সড়কেই বসে থাকবেন বলে জানিয়েছেন।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) এমদাদুল হক বলেন, ঘটনাস্থলে পলিশের সদস্যরা রয়েছেন। দ্রুত শিক্ষার্থীদের সরিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ