শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

দেওবন্দের মুহতামিম অসুস্থ: দোয়ার আবেদন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।। দারুল উলূম দেওবন্দের মুহতামিম ও শায়খুল হাদিস আল্লামা মুফতি আবুল কাসেম নোমানি অসুস্থ হয়ে ভারতের মিরাট হাসপাতালে ভর্তি হয়েছেন।

আজ সোমবার আওয়ার ইসলামকে এ তথ্য নিশ্চিত করেন আল্লামা আবুল কাসেম নোমানির খলিফা উত্তরার মাওলানা রুহুল আমিন।

তিনি জানান, ইসলামী সম্মেলন সংস্থা বাংলাদেশের তত্ত্বাবধানে চট্টগ্রামের জমিয়তুল ফালাহ ময়দানে অনুষ্ঠিত ৩৬ তম আন্তর্জাতিক ইসলামী মহা সম্মেলনে যোগ দিতে বাংলাদেশে এসেছিলেন দারুল উলুম দেওবন্দের মুহতামিম ও শাইখুল হাদিস মুফতি আবুল কাসেম নোমানি। দেশের কয়েকটি মাহফিলে যোগদান করে গত শনিবার শনিবার বিকেলে তিনি বাংলাদেশ ত্যাগ করেন। বাংলাদেশে ত্যাগ করেই তিনি অসুস্থ হয়ে পড়েন। তাকে মিরাটের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার দ্রুত শেফার জন্য বিশ্বের মুসলিমদের কাছে দোয়া চেয়েছে দারুল উলুম দেওবন্দ।

এর আগে ৩ দিনের সংক্ষিপ্ত বাংলাদেশ সফরে বাংলাদেশে এসেছেন দারুল উলুম দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম নোমানি। তিনি চট্টগ্রামের জমিয়তুল ফালাহ ময়দানে অনুষ্ঠিত ৩৬ তম আন্তর্জাতিক ইসলামী মহা সম্মেলনে অংশগ্রহন করেন। এছাড়াও তিনি ঢাকার উত্তরা, টঙ্গী, বসিলাসহ বিভিন্ন জায়গায় ইসলামী সম্মেলনে যোগ দেন।

আল্লামা নুর হুসাইন কাসেমি রহ. এর মাকবারা ও জামিয়া সাবহানিয়া জিয়ারত করেন। মুফতি রফি উসমানির ইন্তিকাল করায় তার সফর সংক্ষিপ্ত করতে হয়। বাংলাদেশের আলেমদের সাথে মতবিনিময় করার কথা থাকলেও সম্ভব হয়নি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ